Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২, আহত ৪৫

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 October, 2021, 05:40 pm
Last modified: 15 October, 2021, 08:55 pm

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২, আহত ৪৫

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন - একটি প্রধান দরজায়, আরেকটি ওযু করার জায়গায় এবং এরপর তৃতীয় বিস্ফোরণের শব্দ শুনতে পান।
টিবিএস ডেস্ক
15 October, 2021, 05:40 pm
Last modified: 15 October, 2021, 08:55 pm

আফগানিস্তানের কান্দাহার শহরে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

বার্তা সংস্থা বিবিসির সূত্র অনুযায়ী, আত্মঘাতী হামলার ফলে হয়েছে এই বিস্ফোরণ। 

মসজিদের ভেতর থেকে তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে, মাটিয়ে ভাঙা জানালার টুকরী ও লাশ পড়ে আছে। উপস্থিত অনেকে সাহায্যের চেষ্টা করছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন - একটি প্রধান দরজায়, আরেকটি ওযু করার জায়গায় এবং এরপর তৃতীয় বিস্ফোরণের শব্দ শুনতে পান।

জুমার নামাজেই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি থাকে। বিস্ফোরণের ঘটনার সময় ওই মসজিদটিতেও মানুষের ভিড় উপচে পড়ছিল।

এএফপির একজন সাংবাদিক বলেন, ঘটনাস্থলে কমপক্ষে ১৫ টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের বিশেষ বাহিনী ঘটনাস্থলটি সুরক্ষিত করেছে ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মানুষকে রক্ত ​​দেওয়ার আহবান জানিয়েছে।

বিবিসির আফগানিস্তানের সংবাদদাতা সেকান্দার কেরমানি জানান, ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএস-কে জানাতে পারে তারাই এই হামলার পেছনে জড়িত ছিল।

গত শুক্রবার দেশটির উত্তরের কুন্দুজ শহরে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। সেসময়  আইএস-কে জানিয়েছিল, তারা ওই হামলাটি করে। গত আগস্টের শেষের দিকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর থেকে সেটিই ছিল সবচেয়ে মারাত্মক হামলা।

আফগানিস্তানের সব জিহাদি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে চরমপন্থি ও উগ্রবাদী দল হল এই সুন্নি মুসলিম গোষ্ঠী আইএস-কে। বর্তমানে আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবানের শাসনের বিরোধী এ দলটি।  সুন্নি মুসলিম চরমপন্থী এ দলটঅ শিয়া মুসলিমদের টার্গেট করেছে। শিয়াদের 'বিধর্মী' হিসেবে মূল্যায়ন করে তারা।

আফগান নিরাপত্তা বাহিনী, আফগান রাজনীতিবিদ, তালেবান, শিয়া মুসলিম এবং শিখসহ ধর্মীয় সংখ্যালঘু, মার্কিন ও ন্যাটো বাহিনী এবং দাতব্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে টার্গেট করেছে আইএস-কে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর আগস্টের শেষে বিদেশি বাহিনী দেশটি থেকে সরে যাওয়ার পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / বোমা হামলা / শিয়া মসজিদ / কান্দাহার / আইএস-কে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net