Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
করোনা ভাইরাস ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে হংকং

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 February, 2020, 11:05 am
Last modified: 08 February, 2020, 11:23 am

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক

করোনা ভাইরাস ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে হংকং

চীন থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে তাদের হোটেলের কক্ষে নিজেদের একাকী করে রাখতে হবে বা হংকং সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যেতে হবে। চীনে এ পর্যন্ত মারা গেছে ৭১৭ জন।
টিবিএস ডেস্ক
08 February, 2020, 11:05 am
Last modified: 08 February, 2020, 11:23 am
ছবিঃ বিবিসি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে হংকং। চীনের মূল ভূখণ্ড থেকে আগত সকল ব্যক্তিকেই এখন থেকে দুই সপ্তাহ মূল জনসমাগম থেকে আলাদা করে রাখা হবে।

পর্যটকদের ক্ষেত্রে তাদের হোটেলের কক্ষে নিজেদের একাকী করে রাখতে হবে অথবা হংকং সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যেতে হবে। আর হংকংয়ের বাসিন্দা, যারা চীন থেকে ফিরবে, তাদেরকে এই সময়ের মধ্যে নিজেদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির। 

যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদেরকে জেল এবং জরিমানা গুণতে হবে। শুক্রবার রাত থেকেই নতুন নিয়মটি চালু করা হয়েছে ,তাই ডেডলাইনের আগে চীনের সীমান্ত শহর শেনঝেনে হাজার হাজার চীনা মূল ভূখণ্ডের পর্যটক হংকংয়ে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন।  

হংকংয়ে শুক্রবার পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত জানা গেছে এবং এদের মাঝে এক ব্যক্তি মারা গেছেন। আর চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২০০ জন এবং মারা গেছে ৭১৭ জন।

এদিকে, শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে, চীনে গত দুই দিন ধরে সংক্রমণের সংখ্যা কিছুটা কম নজরে এসেছে। তবে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আঢানম ঘেব্রেয়েসুস এমন সংখ্যার প্রতি খুব বেশি মনোযোগী না হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, এই প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী সুরক্ষা জনিত চিকিৎসা সরঞ্জাম যেমন গাউন, মাস্ক এবং গ্লাভসের সংকট দেখা দিয়েছে।

"যখন যোগান কম থাকে এবং চাহিদা বেশি থাকে, তখন সেগুলো চড়া দামে বিক্রির উদ্দেশ্যে মজুদের প্রবণতা তৈরি হয়," তিনি হুশিয়ার করে বলেন। ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান তারা যেন মুনাফার প্রতি নজর না দিয়ে 'মানবতার সুরক্ষাকে সমুন্নত রাখেন।'

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / চীন / হংকং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net