Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 October, 2021, 03:50 pm
Last modified: 14 October, 2021, 04:11 pm

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

এর আগে করোনা মহামারিকে ‘লিটল ফ্লু’ বলে উপহাস করেছিলেন তিনি। অথচ করোনায় আক্রান্ত হয়ে তার দেশে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষ মারা গেছে।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 03:50 pm
Last modified: 14 October, 2021, 04:11 pm
জাইর বলসোনারো; ছবি: ইপিএ

করোনা ভ্যাকসিন নেওয়ার 'কোনো মানে নেই' উল্লেখ করে ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো (৬৬)। 

এর আগে করোনা মহামারিকে 'লিটল ফ্লু' বলে উপহাস করেছিলেন তিনি। অথচ করোনায় আক্রান্ত হয়ে তার দেশে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষ মারা গেছে।

মঙ্গলবার বলসোনারো একটি রেডিও স্টেশনকে বলেন, "আমি ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" তার মতে, একবার সংক্রমিত হওয়ার কারণে এমনিতেই তার অ্যান্টিবডির মাত্রা এখন "আকাশচুম্বী।" 

গত বছরের জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

বলসোনারো আরও বলেন, "আমি নতুন গবেষণাগুলো দেখেছি। আমি কেন ভ্যাকসিন নেব?" এর আগে, ভ্যাকসিন কেনার বিষয়টিকে 'উন্মাদনা' বলে উল্লেখ করলেও বলসোনারো জানান, তিনি ভ্যাকসিন-বিরোধী নন।  

ব্রাজিলে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা ৬ লাখের বেশি হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এই বক্তব্য আসায় তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। বলসোনারোর বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষুধা, দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতির মতো সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগও আনে তারা।

দ্য কোশ্চেন অব সাইন্স ইন্সটিটিউট নামক একটি সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান নাটালিয়া প্যাস্টার্নাক বলেন, "এটি একটি মূর্খ ও স্বার্থপর সিদ্ধান্ত। ভ্যাকসিন নেওয়া মানে কেবল নিজেকে রক্ষা করা নয়, এর মানে আপনার আশেপাশের লোকদের সুরক্ষিত রাখা।"    

প্যাস্টার্নাক বলেন, উচ্চ অ্যান্টিবডির মাত্রা নিয়ে বলসোনারোর দাবিটি ভুল। "রক্তে অ্যান্টিবডির মাত্রার মাধ্যমে কেউ সুরক্ষিত কিনা তা বোঝার উপায় নেই। ভাইরাসের সংস্পর্শে আসা অনুযায়ী অ্যান্টিবডির মাত্রা ওঠা-নামা করতে পারে… অর্থাৎ, রক্তে অ্যান্টিবডির মাত্রা ক্রমাগত পরিমাপ করলেই আপনি সুরক্ষিত কিনা তা বোঝা যাবে না।"

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক প্যাস্টার্নাক আরও যোগ করেন, "আপনি আদতেই সুরক্ষিত কিনা তা বোঝা সম্ভব দেহের মেমোরি সেলের মাধ্যমে। কিন্তু একটি সাধারণ অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে তা পরিমাপ করা যায় না।" 

যুক্তরাজ্যের একটি সাম্প্রতিক গবেষণায় আবার বলা হয়, পূর্ববর্তী সংক্রমণ একজন ব্যক্তিকে কোভিড থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারে না।

এদিকে চলতি সপ্তাহে ব্রাজিলে সংক্রমণের হার ০.৬ শতাংশে নেমে এসেছে। গত বছরের এপ্রিলের পর এটিই দেশটিতে সংক্রমণের সর্বনিম্ন হার। এনএইচএস-অনুপ্রাণিত জনস্বাস্থ্য পরিষেবার গণটিকা অভিযানের ফলে এটি সম্ভব হয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।  

এখন পর্যন্ত দেশটির ১৫৪ মিলিয়ন, অর্থাৎ ৭২ শতাংশেরও বেশি মানুষ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে। এছাড়া ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করেছে ৪৭ শতাংশ মানুষ। সব মিলিয়ে দেশটিতে ২৫৩ মিলিয়নেরও বেশি ডোজ দেওয়া হয়েছে।

প্যাস্টার্নাক বলেন, "বলসোনারো যা করছেন তা ভবিষ্যতে ভ্যাকসিন-বিরোধী মনোভাবের সৃষ্টি করতে পারে। এটি আমাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। আগামী ১০ বছরের মধ্যে এর প্রভাব কী হতে পারে তা আমাদের ভাবতে হবে।"

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / কোভিড-১৯ টিকা / জাইর বলসোনারো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net