Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
মুদি দোকানি থেকে মানবপাচারকারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2021, 09:50 pm
Last modified: 13 October, 2021, 09:53 pm

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ
  • ক্রমবর্ধমান মানবপাচার ঝুঁকির মধ্যেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
  • লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে নির্যাতন: অভিযুক্ত মূলহোতা জাহিদ গ্রেপ্তার

মুদি দোকানি থেকে মানবপাচারকারী

অচিরেই তিনি স্বপ্ন পূরণের রাস্তাও খুঁজে পেলেন—কিন্তু অবৈধ পথে। লোভের বশে ধীরে ধীরে জড়িয়ে পড়লেন একটি মানবপাচারকারী চক্রের সঙ্গে। চক্রের দালাল হিসেবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানো শুরু করেন তিনি।
টিবিএস রিপোর্ট
13 October, 2021, 09:50 pm
Last modified: 13 October, 2021, 09:53 pm
প্রতীকী ছবি

এইচএসসি পাস টুটুল ছিলেন মেহেরপুরের গাংনী থানার কামান্দি গ্রামের এক ছোট্ট মুদি দোকানের মালিক। টুটুলের দু'চোখে ছিল ধনী হওয়ার স্বপ্ন। এ স্বপ্ন নিয়ে তিনি প্রায় ঢাকায় আসতেন।

অচিরেই তিনি স্বপ্ন পূরণের রাস্তাও খুঁজে পেলেন—কিন্তু অবৈধ পথে। লোভের বশে ধীরে ধীরে জড়িয়ে পড়লেন একটি মানবপাচারকারী চক্রের সঙ্গে। চক্রের দালাল হিসেবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানো শুরু করেন তিনি।

যত সময় গড়াল, ততই আত্মবিশ্বাসী হয়ে উঠলেন টুটুল। তারপর নিজেই ব্যবসা শুরু করলেন। রাজধানীর বাড্ডা এলাকায় টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ এবং লয়াল ওভারসিজ নামে তিনটি ওভারসিজ রিক্রুটিং এজেন্সি অফিস খুলে বসলেন।

তিনটি অফিসের মাধ্যমে টুটুল দেশের বিভিন্ন এলাকার বহু বেকার ও শিক্ষিত নারী-পুরুষকে মধ্যপ্রাচ্যে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এভাবেই একসময়ের মুদি দোকানি টুটুল পরিণত হন ধনাঢ্য ব্যবসায়ীতে।

সম্প্রতি কিছু নারী ভুক্তভোগীর অভিভাবক মধ্যপ্রাচ্যে মানব পাচারের বিষয়ে র‍্যাব-৪-এর কাছে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গোয়েন্দা নজরদারিও বাড়ায়।

এরপর গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি দল ১৩ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে টুটুলের কার্যালয়ে অভিযান চালিয়ে চারজন ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমদের দুজন পুরুষ ও দুজন মহিলা।

এছাড়াও র‍্যাব ১০টি পাসপোর্ট, ৭টি ফাইল, ৪টি সিল, ১৭টি মোবাইল ফোন, ৫টি রেজিস্টার, ৩টি মোবাইল সিম, ৪টি ব্যাংক চেকবই, ২টি কম্পিউটার, ৩টি লিফলেট এবং নগদ ১০ হাজার ৭০ টাকা উদ্ধার করেছে।

অভিযান চালিয়ে র‍্যাব টিম আটজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন: চক্রের নেতা সাইফুল ইসলাম ওরফে টুটুল, তার সহযোগী তৈয়ব আলী, শাহ মো. জালাল উদ্দিন লিমন, মারুফ হাসান, জাহাঙ্গীর আলম, লালটু ইসলাম, আলামিন হোসাইন এবং আব্দুল্লাহ আল মামুন।

Related Topics

টপ নিউজ

মানব পাচার / মানব পাচার চক্র / মুদি দোকানি / ফরেন রিক্রুটিং এজেন্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ
  • ক্রমবর্ধমান মানবপাচার ঝুঁকির মধ্যেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
  • লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে নির্যাতন: অভিযুক্ত মূলহোতা জাহিদ গ্রেপ্তার

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net