Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
১০ বছরে বজ্রপাতে দুই হাজার ৮০০ মৃত্যু: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
12 October, 2021, 08:20 pm
Last modified: 12 October, 2021, 08:19 pm

Related News

  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় চার উপজেলায় বজ্রপাতে নিহত ৫
  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮

১০ বছরে বজ্রপাতে দুই হাজার ৮০০ মৃত্যু: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘৪০ মিনিট আগে মেশিন বজ্রপাত শনাক্ত করতে পারে এবং কোথায় হবে তা বলতে পারে, আমরা এই সতকর্তা দেয়ার মেশিন বসাবো।’
ইউএনবি
12 October, 2021, 08:20 pm
Last modified: 12 October, 2021, 08:19 pm

১০ বছরে বজ্রপাতে দুই হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

তিনি বলেন, বজ্রপাতে খোলা মাঠ ও হাওরে বেশি মানুষ মারা যাচ্ছে। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বজ্রপাতে দুই হাজার ৮০০ জন মারা গেছেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাতের আশ্রয় কেন্দ্রে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এক ডেসিমাল জায়গায় একটি পাকা ঘর থাকবে। প্রত্যেকটা ঘরে একটি করে লাইটিনিং অ্যারেস্টার দেয়া হবে, যাতে সতর্কবাতা শোনার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে মানুষ সেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেন। এছাড়া বজ্রপাত না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

তিনি বলেন, '৪৭৬ কোটি টাকা ব্যয়ে নেয়া প্রকল্পটির সম্ভব্যতা যাচাই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের প্রতিবেদন পাওয়া গেলে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।'

প্রতিমন্ত্রী বলেন, '২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগের তালিকাভুক্ত করা হয়েছে। বজ্রপাত যখন হবে মেঘের মধ্যে গুড়গুড় ডাক হবে। এই সময় পজেটিভ-নেগেটিভ চার্জ তৈরি হয়। এই চার্জ তৈরি হওয়ার ৪০ মিনিট পরে বজ্রপাত হয়। এই গুড়গুড় ডাক শুনলে মানুষ যাতে ঘরে থাকে বা মেঘ দেখে যাতে ঘরে থাকে বা সংবাদ মাধ্যমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে খবর প্রচারিত হলে মানুষ যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।'

প্রতিমন্ত্রী বলেন, '৪০ মিনিট আগে মেশিন বজ্রপাত শনাক্ত করতে পারে এবং কোথায় হবে তা বলতে পারে, আমরা এই সতকর্তা দেয়ার মেশিন বসাবো।' প্রাথমিকভাবে বজ্রপাতপ্রবণ এলাকা বিশেষ করে হাওর এলাকায় বসানো হবে বলে জানান তিনি।

মো. এনামুর রহমান বলেন, 'অ্যাপের মাধ্যমে যাতে মানুষের মোবাইলে সতর্কবার্তা যেতে পারে সেজন্য অ্যাপ তৈরি করা হবে।' 
 
Related Topics

টপ নিউজ

বজ্রপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় চার উপজেলায় বজ্রপাতে নিহত ৫
  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net