Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় চার উপজেলায় বজ্রপাতে নিহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2026, 08:00 pm
Last modified: 18 April, 2026, 08:12 pm

Related News

  • বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় চার উপজেলায় বজ্রপাতে নিহত ৫

শনিবার দুপুরে সুনামগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় হাওরে ধান কাটতে থাকা কৃষকরা বজ্রপাতের কবলে পড়েন।
টিবিএস রিপোর্ট
18 April, 2026, 08:00 pm
Last modified: 18 April, 2026, 08:12 pm
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের চার উপজেলায় ধান কাটার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝোড়ো বৃষ্টির মধ্যে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুনামগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় হাওরে ধান কাটতে থাকা কৃষকরা বজ্রপাতের কবলে পড়েন।

নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটতে যাওয়া বড়দল উত্তর ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে থাকা চানপুর গ্রামের নাজমুল হোসেন ওরফে নূর জামাল (২৬), ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান (২৪), জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে কর্মরত লিটন মিয়া (৩৮)।

তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আহত আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় মারা যান নূর জামাল। তিনি ওই উপজেলার আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, 'পাগনার হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক নিহত হয়েছে। এছাড়াও আরও ১ জন আহত হয়েছে।'

অন্যদিকে, ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুজন প্রাণ হারান। এদের মধ্যে হাবিবুর রহমান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অপর কিশোর রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের বাসিন্দা। ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

একই সময়ে দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে বজ্রপাতে গুরুতর আহত হন লিটন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Topics

টপ নিউজ

বজ্রপাতে নিহত / বজ্রপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net