Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
লেননই প্রথম চেয়েছিল বিটলস ভেঙে যাক: পল ম্যাকার্টনি

বিনোদন

টিবিএস ডেস্ক
10 October, 2021, 10:15 pm
Last modified: 10 October, 2021, 10:14 pm

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • জর্জ হ্যারিসন ও এরিক ক্ল্যাপটনের 'ত্রিভুজ প্রেমের' চিঠি প্রকাশ করলেন প্যাটি বয়েড
  • পল ম্যাককার্টনির চুরি হয়ে যাওয়া গিটারের খোঁজ মিলল ৫০ বছর পর! 
  • এআইয়ের সাহায্য নিয়ে ৫০ বছর পর মুক্তি পেল বিটলসের নতুন গান

লেননই প্রথম চেয়েছিল বিটলস ভেঙে যাক: পল ম্যাকার্টনি

প্রথমদিকে মিডিয়া এবং ব্যান্ড-সংশ্লিষ্টরা এই ব্রেক-আপের দায় চাপিয়েছিল ম্যাকার্টনির উপর। এবং এসব দায় নিজেও একরকম মেনেই নিয়েছিলেন এই লিড গায়ক।
টিবিএস ডেস্ক
10 October, 2021, 10:15 pm
Last modified: 10 October, 2021, 10:14 pm
১৯৬৯ সালে অ্যাপল কর্পোরেশনের ছাদে বিটলসের একটি শো। ছবি: ইথান রাসেল/ অ্যাপল কর্পোরেশন।

আজ থেকে প্রায় অর্ধ-শতাব্দী আগে ভেঙে যায় ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বিটলস। পল ম্যাকার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন ও রিংগো স্টারের ঘর ভাঙাকে দেখা হয়ে থাকে রক ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে। 

প্রথমদিকে মিডিয়া এবং ব্যান্ড-সংশ্লিষ্টরা এই ব্রেক-আপের দায় চাপিয়েছিল ম্যাকার্টনির উপর। এবং এসব দায় নিজেও একরকম মেনেই নিয়েছিলেন এই লিড গায়ক।

তবে এবার ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্লেষিত ব্রেক-আপে নতুন অন্তর্দৃষ্টি যোগ করলেন ম্যাকার্টনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই খ্যাতনামা গায়ক বলেন, 'ভাঙার ধারণাটা আমার কাছ থেকে আসেনি। সেটা আমাদের জনির (জন লেনন) কাছ থেকে এসেছিল।'

এ মাসের শেষদিকে প্রকাশ হতে যাওয়া স্বতঃস্ফূর্ত এই সাক্ষাৎকারে বিটলসের ব্রেক-আপকে নিজের 'জীবনের সবচেয়ে কঠিন সময়' হিসেবে আখ্যা দিয়েছেন ম্যাকার্টনি।

সামনে ৮০-তে পা রাখতে যাওয়া এই ইংলিশ গায়ক বলেন, তিনি চেয়েছিলেন ব্যান্ডটি না ভাঙুক। শেষদিকেও 'অ্যাবি রোড', 'লেট ইট বি'র মতো গান তৈরি করছিল বিটলস, যেগুলোকে 'বেশ ভালো কাজ' হিসেবে আখ্যা দেন তিনি।

'বিটলস ছিল আমার ব্যান্ড, আমার চাকরি, আমার জীবন। অবশ্যই আমি চেয়েছি আমরা একসঙ্গে চালিয়ে যাই,' যোগ করেন ম্যাকার্টনি।

লেনন চলে না গেলে বিটলসের যাত্রা আরও দীর্ঘ হতে পারতো বলেও মনে করছেন ম্যাকার্টনি, 'হ্যাঁ, হতে পারতো। সে সময় ইয়োকোর সঙ্গে নতুন জীবন শুরু করছে জন, ওটাই হয়তো মূল কারণ ছিল। জন আসলে সবসময়ই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইতো। তাকে বড় করেছে তার খালা, যিনি বেশ কঠোর ছিলেন। যে কারণে সবসময়ই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি প্রবণতা ছিল তার মাঝে।' 

১৯৭০ সালে ম্যাকার্টনিই প্রথম সাংবাদিকদের সামনে এসে জানিয়েছিলেন, বিটলসের অস্তিত্ব নেই আর। সে থেকে এই ভাঙনের দায়ভার এককভাবে তার উপরই ফেলেছিল সংবাদকর্মীরা। এবং ব্যান্ডের সদস্যদের মধ্যে ঝুট-ঝামেলা মীমাংসার জন্য ম্যাকার্টনিই প্রথম আইনজীবীর আশ্রয় নিয়েছিলেন। যেজন্য এই ঐতিহাসিক ব্রেক-আপের প্রধান খলনায়ক হিসেবে তাকেই দেখে এসেছে মানুষ।

ম্যাকার্টনি জানান, এসব দায়ের বোঝা নিয়ে আজীবনই কষ্ট পেতে হয়েছে তাকে।

'আমার এই দায়ভারগুলো নিয়েই বাঁচতে হয়েছে, কারণ মানুষ দেখেছে শুধু এগুলোই। আমি শুধু একটা কাজই করতে পেরেছি, মুখে বলতে পেরেছি, না।"   

বিবিসি ফোরকে দেওয়া ম্যাকার্টনির এই সাক্ষাৎকার প্রকাশিত হবে এ মাসের শেষে। এছাড়া বিটলসের শেষদিকের সময়কালকে নিয়ে নির্মিত পিটার জ্যাকসনের ডকুমেন্টারি সিরিজ 'দ্য বিটলস: গেট ব্যাক' মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান।    
     
Related Topics

টপ নিউজ

বিটলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • জর্জ হ্যারিসন ও এরিক ক্ল্যাপটনের 'ত্রিভুজ প্রেমের' চিঠি প্রকাশ করলেন প্যাটি বয়েড
  • পল ম্যাককার্টনির চুরি হয়ে যাওয়া গিটারের খোঁজ মিলল ৫০ বছর পর! 
  • এআইয়ের সাহায্য নিয়ে ৫০ বছর পর মুক্তি পেল বিটলসের নতুন গান

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net