Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
ফ্রান্সের সিনেটের স্বীকৃতির পর ইউরোপীয় পার্লামেন্টও মিয়ানমারের বিকল্প সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 October, 2021, 05:45 pm
Last modified: 08 October, 2021, 05:46 pm

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

ফ্রান্সের সিনেটের স্বীকৃতির পর ইউরোপীয় পার্লামেন্টও মিয়ানমারের বিকল্প সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষে

গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এক প্রস্তাবে মিয়ানমারে চলমান সংকট নিরসনে এনইউজিকে যুক্ত রাখার জন্য আসিয়ানসহ আন্তর্জাতিক সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। 
টিবিএস ডেস্ক
08 October, 2021, 05:45 pm
Last modified: 08 October, 2021, 05:46 pm

প্রথমে ফ্রান্সের সিনেটের স্বীকৃতি। এরপর এবার মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারকে (এনইউজি) স্বীকৃতি দিতে চাইছে ইউরোপীয় পার্লামেন্টও।

গত মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে গৃহীত প্রস্তাবে মিয়ানমারে সাংবিধানিক প্রক্রিয়া ফিরিয়ে আনার পাশাপাশি দেশটিতে শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বিকল্প সরকারকে (এনইউজি) স্বীকৃতি দিতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

সেদিনই এনইউজিকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। 

এরপর গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে এক প্রস্তাবে মিয়ানমারে চলমান সংকট নিরসনে এনইউজিকে যুক্ত রাখার জন্য আসিয়ানসহ আন্তর্জাতিক সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। 

গতকাল ইউরোপীয় পার্লামেন্টে মিয়ানমারের ধর্মীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থাসহ দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ইউরোপীয় পার্লামেন্টের ৬৪৭ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২ জন। ভোটদানে বিরত থাকেন ৩১ জন। প্রস্তাবে মিয়ানমারে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বিক্ষোভ-প্রতিবাদকারীদের ওপর দমন-পীড়ন চালানোর ঘটনায় দেশটির সামরিক সরকারের নিন্দা জানানো হয়েছে।

এছাড়াও মানবাধিকার লঙ্ঘন ও হামলার ঘটনাকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছেন। মিয়ানমারের স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও আটকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। 

মিয়ানমারের সেনাবাহিনী যে অজুহাতে অভ্যুত্থান করেছে, তার সত্যতা খুঁজে পাননি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ফলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সেলর অং সান সু চির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।

মিয়ানমারের সংকট সমাধানের জন্য আসিয়ানকে আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। আসিয়ান তাদের উদ্যোগে যেন এনইউজিসহ মিয়ানমারের নাগরিক সমাজকে যুক্ত রাখে, তা-ও বলা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে। 

রোহিঙ্গা সমস্যা সমাধানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় পার্লামেন্টে। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। 

মিয়ানমারে সামরিক জান্তা সরকারকে এখন পর্যন্ত কেউই স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের সদ্য সমাপ্ত অধিবেশনেও যোগ দিতে পারেনি মিন অং হ্লাইংয়ের সরকার।

মিয়ানমার পরিস্থিতি নিয়ে নভেম্বরে জাতিসংঘে আলোচনা হওয়ার কথা আছে। এই পরিস্থিতিএ এনইউজিকে বিদ্যমান সংকট নিরসনে যুক্ত করার আহ্বান আন্তর্জাতিক পরিসরে এনইউজির স্বীকৃতির দাবিকে জোরালো করে তুলছে।

অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে গত ১ ফেব্রুয়ারি জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। এরপর অভ্যুত্থানবিরোধী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ১৬ এপ্রিল সু চিকে স্টেট কাউন্সেলর করে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এই সরকার মূলত দেশের সীমান্তবর্তী এলাকায় এবং নির্বাসিত থেকে কাজ করছে। 
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / এনইউজি / মিয়ানমারের বিকল্প সরকার / রোহিঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net