Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাক স্বাধীনতার লড়াইয়ে শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 October, 2021, 03:10 pm
Last modified: 08 October, 2021, 03:36 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

বাক স্বাধীনতার লড়াইয়ে শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

ফিলিপিনো-আমেরিকান সাংবাদিক ও লেখক মারিয়া রেসা এবং রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ যৌথভাবে এই সম্মান অর্জন করেন।
টিবিএস রিপোর্ট
08 October, 2021, 03:10 pm
Last modified: 08 October, 2021, 03:36 pm

বাক স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার শান্তিতে যৌথভাবে নোবেল পেয়েছেন ফিলিপিনো-আমেরিকান সাংবাদিক ও লেখক মারিয়া রেসা এবং রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। 

শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, 'বাক স্বাধীনতা হলো গণতন্ত্র ও টেকসই শান্তির পূর্বশর্ত। আর এটি রক্ষাকবচ তৈরিতে অবদান রাখার জন্য' এই দুই সাংবাদিককে এ সম্মান জানানো হলো।

মারিয়া রেসা। ছবি: সংগৃহীত

মারিয়া রেসার জন্ম ১৯৬৩ সালের ২ অক্টোবর, ফিলিপাইনের ম্যানিলায়। তিনি ম্যানিলাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম 'র‍্যাপলার'-এর যুগ্ম-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে প্রায় দুই দশক সিএনএন-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বছর ফিলিপাইনের বিতর্কিত সাইবারক্রাইমবিরোধী আইনে তাকে অভিযুক্ত করা হয়। বলা বাহুল্য, এ আইনকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি 'আক্রমণ' হিসেবে গণ্য করেন মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা।

মারিয়ার লেখা বইয়ের মধ্যে রয়েছে "সিডস অব টেরর: অ্যান আইউইটনেস অ্যাকাউন্ট অব আল-কায়েদা'স নিউয়েস্ট সেন্টার' (২০০৩) ও 'ফ্রম বিন লাদেন টু ফেসবুক: ১০ ডেজ অব অ্যাবডাকশন, ১০ ইয়ারস অব টেরোরিজম' (২০১৩)।

দিমিত্রি মুরাতভ। ছবি: সংগৃহীত

অন্যদিকে, দিমিত্রি মুরাতভের জন্ম ১৯৬১ সালে, রাশিয়ার সামারায়। তিনি নিজ দেশের সংবাদপত্র 'নোভায়া গাজেতা'র প্রধান সম্পাদক। এর আগে, ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বলে রাখা ভালো, 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস'-এর ভাষ্যমতে, 'নোভোয়া গাজেতা'ই বর্তমান সময়ে 'রাশিয়ার একমাত্র সত্যিকারের সমালোচনামূলক সংবাদপত্র।'

এছাড়া, ২০১৭ সালে দিমিত্রিকে 'ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড'-এ ভূষিত করে 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস'। যেকোনো আক্রমণ, হুমকি, এমনকি কারাবরণ সহ্য করেও সংবাদমাধ্যমের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়া সাংবাদিকদের সাহসিকতার জন্য এ পুরস্কার দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

শান্তিতে নোবেল / নোবেল পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net