Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বর্ণবাদীদের লজ্জা দিতে হবে: মাইকেল হোল্ডিং 

খেলা

টিবিএস ডেস্ক
06 October, 2021, 03:50 pm
Last modified: 06 October, 2021, 03:51 pm

Related News

  • নিন্দা জানাই, তবে ভুল করিনি: ওবামা দম্পতিকে ‘বানর’ রূপে দেখানো ভিডিও প্রসঙ্গে ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • চাটগাঁইয়াদের চোখে ‘ভইঙ্গা’ কারা? কেনই-বা এই নাম?
  • বর্ণবাদের প্রতিবাদে ব্রাজিলের কালো জার্সি
  • ভিনিশিয়ুসের সমর্থনে আফ্রিকার দুই দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বর্ণবাদীদের লজ্জা দিতে হবে: মাইকেল হোল্ডিং 

'এখন আপনাদেরকে অবশ্যই বর্ণবাদবিরোধী হতে হবে। আপনাদের সমালোচনা করতে হবে বর্ণবাদীদের, এবং তাদেরকে লজ্জাও দিতে হবে। আর চুপ করে থেকে বলবেন না যে "আমি তো ওর চেয়ে ভালো।"'
টিবিএস ডেস্ক
06 October, 2021, 03:50 pm
Last modified: 06 October, 2021, 03:51 pm
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি মাইকেল হোল্ডিং বলেছেন, সমতা অর্জনের লক্ষ্যে সাধারণ মানুষের অবশ্যই বর্ণবাদীদের বিরুদ্ধে সরব হতে হবে এবং তাদেরকে লজ্জা দিতে হবে। 

এর আগে চলতি বছরের শুরুতে হোল্ডিং বর্ণবাদী বৈষম্যের ব্যাপারে একটি বই লেখেন। সেই বইতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন কীভাবে একজন খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডে তাকে 'বর্বরোচিত' বর্ণবাদের শিকার হতে হয়েছিল। 

এছাড়া ৬৭ বছর বয়সী 'হুইস্পারিং ডেথ' হোল্ডিং গত বছরও জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বর্ণবাদ প্রসঙ্গে বক্তব্য দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়োন। 

এবার তিনি সাধারণ জনগণকে 'বর্ণবাদবিরোধী' হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'সাধারণ মানুষের চুপ করে থাকা বন্ধ করতে হবে।'

বিবিসি রেডিও ৫ লাইভের অল আউট অনুষ্ঠানে উপস্থিত হয়ে হোল্ডিং বলেন, 'এখন আর সেই সময় নেই যে ভালো মানুষেরা "আমি ভালো, আমি বর্ণবাদী নই" বললেই তা যথেষ্ট হবে। 

'এখন আপনাদেরকে অবশ্যই বর্ণবাদবিরোধী হতে হবে। আপনাদের সমালোচনা করতে হবে বর্ণবাদীদের, এবং তাদেরকে লজ্জাও দিতে হবে। আর চুপ করে থেকে বলবেন না যে "আমি তো ওর চেয়ে ভালো।"'

সাবেক ফাস্ট বোলার হোল্ডিং ছিলেন ১৯৭০ ও '৮০-র দশকে উইন্ডিজের তুমুল আলোচিত ও সমাদৃত বোলিং আক্রমণের অন্যতম সদস্য। ৬০ টেস্ট ম্যাচ খেলে তিনি ২৪৯ উইকেট নেন, এবং কাউন্টি ক্রিকেটে খেলেন ল্যাঙ্কাশায়ার ও ডার্বিশায়ারের হয়ে। 

ক্রিকেট সম্প্রচারে দীর্ঘ ৩০ বছরের সফল ক্যারিয়ার শেষে গত ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছেন এই জ্যামাইকান। 

ফ্লয়েড হত্যাকাণ্ডের পর স্কাই স্পোর্টসে নিজের বক্তব্য প্রসঙ্গে হোল্ডিং বলেন, 'অনেক মানুষই বোঝে না কৃষ্ণাঙ্গদের জীবন ঠিক কতটা কঠিন, এবং তাদেরকে কত কিছু নিজেদের ভিতর লুকিয়ে রেখে, অগ্রাহ্য করার চেষ্টা করে, একটি সাধারণ জীবন যাপন করতে হয়। 

'এজন্যই আমি সবার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে এভাবে তো কোনো মানুষ বাঁচতে পারে না। এভাবে বাঁচার চেষ্টা অনেক মানুষকেই খাদের কিনারে ঠেলে দেয়।'

হোল্ডিং আরও বলেন, নিজের জীবদ্দশায় হয়তো তিনি সমতা প্রতিষ্ঠিত হতে দেখে যেতে পারবেন না। 

'আমার মনে হয় না আমি সবার জন্য সমতা প্রতিষ্ঠিত হতে দেখে যেতে পারব। কিন্তু তারপরও আমি আশা করছি, আমরা সেদিকেই এগোচ্ছি। আমি এরকম অনেক সঙ্কেতই পেয়েছি যে আমরা সঠিক পথে রয়েছি।

'তারপরও কিছু লোক রয়েই গেছে যারা বোকার মতো আচরণ করছে। আমার মনে হয় না এদের সবার থেকে কোনোদিন পরিত্রাণ পাওয়া যাবে। তবু দিন দিন আরও বেশি মানুষ মুখ খুলছে, এবং আরও বেশি মানুষ তাদের চোখ ও কান সজাগ রাখছে।' 

  • সূত্র:  বিবিসি 

Related Topics

টপ নিউজ

মাইকেল হোল্ডিং / বর্ণবাদ / বর্ণবাদ বিরোধী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নিন্দা জানাই, তবে ভুল করিনি: ওবামা দম্পতিকে ‘বানর’ রূপে দেখানো ভিডিও প্রসঙ্গে ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • চাটগাঁইয়াদের চোখে ‘ভইঙ্গা’ কারা? কেনই-বা এই নাম?
  • বর্ণবাদের প্রতিবাদে ব্রাজিলের কালো জার্সি
  • ভিনিশিয়ুসের সমর্থনে আফ্রিকার দুই দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net