Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
প্যান্ডোরা পেপারস: অভিযুক্ত বিশ্বনেতাদের দাবি, তারা কোনো অন্যায় করেননি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2021, 11:45 am
Last modified: 05 October, 2021, 12:46 pm

Related News

  • প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস
  • প্যান্ডোরা পেপার্সে উঠে এসেছে যে ৮ বাংলাদেশির নাম
  • প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান
  • প্যান্ডোরা পেপারস: যেভাবে ক্ষমতাবানরা জনসাধারণের দৃষ্টি থেকে সম্পদ লুকিয়ে রাখেন
  • প্যান্ডোরা থেকে বেরোলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করা অনিল আম্বানিও

প্যান্ডোরা পেপারস: অভিযুক্ত বিশ্বনেতাদের দাবি, তারা কোনো অন্যায় করেননি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন সহ বর্তমান ও সাবেক প্রায় ৩৫ জন নেতার নাম উঠে এসেছে এ কেলেঙ্কারিতে।
টিবিএস ডেস্ক
05 October, 2021, 11:45 am
Last modified: 05 October, 2021, 12:46 pm
রাশিয়ার ভ্লাদিমির পুতিন (বাম), আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ (মাঝখানে) এবং জর্ডানের রাজা (ডান) সবাই এই কেলেঙ্কারির সাথে জড়িত

অফশোর কোম্পানিগুলোর মাধ্যমে সম্পদের বড় অংশ লুকিয়ে রাখার নথিপত্র ফাঁস হওয়ার পর, বেশ কয়েকজন বিশ্বনেতা দাবি করেছেন, তারা কোনো অন্যায় করেননি।

লুকিয়ে রাখা সম্পদের আর্থিক নথিপত্র, প্যান্ডোরা পেপারসে রয়েছে কমপক্ষে ১২ মিলিয়ন ফাইল। ইতোমধ্যে, ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির খেতাবও পেয়েছে এই তদন্ত।

কেলেঙ্কারিতে উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন সহ বর্তমান ও সাবেক প্রায় ৩৫ জন নেতার নাম।

তবে, দুজনেই বিবৃতি জারি করে বলেছেন, তারা ভুল বা অন্যায় কিছু করেননি।

জর্ডানের রাজপ্রাসাদ বলেছে, বাদশাহ আবদুল্লাহর বিদেশে সম্পত্তির মালিক হওয়া "অস্বাভাবিক বা অনুচিত কিছু নয়"।

ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ১৯৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বাদশাহ আবদুল্লাহ গোপনে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পদ গড়তে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছেন।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রেসিডেন্ট পুতিন ও তার ঘনিষ্ট জনদের উপর আসা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "এই মুহূর্তে এটা স্পষ্ট নয় যে এটি আসলে কী ধরনের তথ্য। আমরা সেখানে পুতিনের ঘনিষ্টজনদের কোনো লুকোনো সম্পদ দেখতে পাইনি।"

এই কেলেঙ্কারির সঙ্গে উল্লেখযোগ্য আরও যেসব নেতাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন- চেক প্রজাতন্ত্রের আন্দ্রেজ বাবিস, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

অভিযোগ অস্বীকার করে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এক টুইটে দাবি করেছেন, সামনের নির্বাচনকে প্রভাবিত করতেই এমন অভিযোগ আনা হয়েছে তার উপরে।

ঠিক একইভাবে কেনিয়াত্তা এবং পিনেরা সহ আরও কয়েকজন নেতা নানা যুক্তি দেখিয়ে দাবি করেছেন, তারা কোনো অন্যায় করেননি। আবার প্রেসিডেন্ট আলিয়েভ সহ অনেককেই এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে দেখা গেছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্যান্ডোরা পেপারসের সঙ্গে যুক্ত সকল পাকিস্তানি নাগরিককে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। তার মন্ত্রিসভার সদস্যসহ কয়েকশত পাকিস্তানি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।

বিবিসি প্যানোরমা এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা গার্ডিয়ানের নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে), এসব তথ্য নিশ্চিত করেছে। আইসিআইজে ১৪০টিরও বেশি মিডিয়া সংস্থার সঙ্গে বৈশ্বিক এ তদন্তে কাজ করছে।

১১৭টি দেশের ৬০০ এরও বেশি সাংবাদিক লুকিয়ে রাখা সম্পদ অনুসন্ধানের এ তদন্ত কাজে জড়িত রয়েছেন।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

প্যান্ডোরা পেপারস / প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস
  • প্যান্ডোরা পেপার্সে উঠে এসেছে যে ৮ বাংলাদেশির নাম
  • প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান
  • প্যান্ডোরা পেপারস: যেভাবে ক্ষমতাবানরা জনসাধারণের দৃষ্টি থেকে সম্পদ লুকিয়ে রাখেন
  • প্যান্ডোরা থেকে বেরোলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করা অনিল আম্বানিও

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net