Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 October, 2021, 10:35 am
Last modified: 04 October, 2021, 10:49 am

Related News

  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • জেফ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ
  • ৬ হাজার ব্যঙ্গের রঙ্গময় তরঙ্গমালা, হুদার কার্টুনে এরশাদ থেকে হাসিনা
  • ‘এই ধেনু সর্ না, নইলে ফুল ছুড়ে মারব’

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস

ব্যঙ্গচিত্র আঁকার পর ২০১০ সাল থেকে সুইডিশ পুলিশের সুরক্ষাধীন থাকা ভিকস অসংখ্যবার মৃত্যুর হুমকি পেয়েছেন।
টিবিএস ডেস্ক
04 October, 2021, 10:35 am
Last modified: 04 October, 2021, 10:49 am
লার্স ভিকস। ছবি: রয়টার্স

বিতর্কিত সুইডিশ শিল্পী লার্স ভিকস রোববার (৩ অক্টোবর) গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সুইডিশ ব্রডকাস্টার এসভিটিকে পুলিশ জানায়, তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। সেই ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০০৭ সালের আগে, ভিকস ছিলেন একজন স্বল্প-পরিচিত চিত্রশিল্পী, ভাস্কর এবং শিল্প তত্ত্ববিদ। সে বছর, একটি প্রদর্শনীতে প্রকাশের জন্য তিনি মোহাম্মদ (সা.)-এর তিনটি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণে কার্টুনগুলো প্রদর্শনীতে নিতে অস্বীকৃতি জানায় আয়োজকরা।

কার্টুন প্রদর্শনীর আয়োজকদের প্রত্যখ্যানের বিষয়টি নিয়ে সুইডেনে তখন বাকস্বাধীনতার হস্তক্ষেপ বিতর্কের সূত্রপাত ঘটে।

ব্যঙ্গচিত্র আঁকার ঘটনার পর ২০১০ সাল থেকে ক্রমাগত সুইডিশ পুলিশের সুরক্ষার অধীনে থাকা ভিকস অসংখ্যবার মৃত্যুর হুমকি পেয়েছেন। ২০১৪ সালের শুরুর দিকে তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য এক আমেরিকান নারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিজেকে জিহাদ জেন বলে অভিহিত করেছিলেন সে নারী।  

পরবর্তীতে, ২০১৫ সালে কোপেনহেগেনের একটি ক্যাফেতে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক একটি অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। সে ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হন।

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

কার্টুনিস্ট / ব্যঙ্গচিত্র / মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • জেফ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ
  • ৬ হাজার ব্যঙ্গের রঙ্গময় তরঙ্গমালা, হুদার কার্টুনে এরশাদ থেকে হাসিনা
  • ‘এই ধেনু সর্ না, নইলে ফুল ছুড়ে মারব’

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net