Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
গাজীপুর মেয়রকে আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2021, 06:40 pm
Last modified: 03 October, 2021, 06:39 pm

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

গাজীপুর মেয়রকে আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশ

জাহাঙ্গীর আলম মেয়র পদাসীন হওয়ার পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 
টিবিএস রিপোর্ট
03 October, 2021, 06:40 pm
Last modified: 03 October, 2021, 06:39 pm
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

জাহাঙ্গীর আলম মেয়র পদাসীন হওয়ার পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

মেয়র জাহাঙ্গীরকে পাঠানো চিঠিতে তাকে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কর্মীরা অভিযোগ তুলেছেন যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার ব্যাপারে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। 

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দাবি তুলেছেন গাজীপুর মেট্রোপলিটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে যেন বহিষ্কার করা হয়। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজীপুরে মেয়রের সমর্থকদের সঙ্গে বিরোধী গ্রুপগুলোর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

তবে মেয়র জাহাঙ্গীর দাবি করেছেন, গোপনে ধারণ করা ভিডিওটি সাজানো ও বানোয়াট। 

প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমটিকে তিনি বলেন, 'আমি শোকজ নোটিশ পেয়েছি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাকে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে দলের ভাবমূর্তি নষ্টের কথা বলা হয়েছে। এটি (ভিডিও) আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা। আমার ইমেজ নষ্ট করতেই এটি করা হয়েছে।'

এরপর তিনি আরো যোগ করেন, 'আমি ১৫ দিনের মধ্যে নোটিশের যথাযথ জবাব দেব। তারপর প্রধানমন্ত্রীসহ দল যে সিদ্ধান্ত নেয়, তা মাথা পেতে নেব।'
 
Related Topics

টপ নিউজ

গাজীপুর / গাজীপুর সিটি করপোরেশন / গাজীপুরের মেয়র / মেয়র জাহাঙ্গীর আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net