Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
18 March, 2026, 01:25 pm
Last modified: 18 March, 2026, 01:32 pm

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন

গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি দেখা গেছে।
এম. আসাদুজ্জামান সাদ
18 March, 2026, 01:25 pm
Last modified: 18 March, 2026, 01:32 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে গাজীপুরের শিল্পাঞ্চল থেকে লাখো মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। বেতন ও ছুটি পাওয়ার পর সোমবার বিকেল থেকে ঈদযাত্রা শুরু হলেও বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ কয়েকগুণ বেড়েছে। 

এদিকে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি দেখা গেছে।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোগান্তি কমাতে এবার ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়া হচ্ছে। গাজীপুরের ২ হাজার ৮৩৪টি কারখানার মধ্যে ২ হাজার ৭৫৩টিতে ঈদের ছুটি দেওয়া হচ্ছে। এর মধ্যে সোমবার ১০ শতাংশ (৬২টি) এবং মঙ্গলবার ২৫ শতাংশ কারখানা ছুটি হয়েছে। বুধবার সর্বোচ্চ ৪০ শতাংশ, অর্থাৎ ১ হাজার ৪১৪টি কারখানা ছুটি হচ্ছে। বাকি ৮৩৩টি কারখানা বৃহস্পতিবার ছুটি হবে। ফলে আজকের পর মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার যেসব কারখানা ছুটি হয়েছিল, সেসব শ্রমিক বুধবার সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর ফলে এসব এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

এ ছাড়া মহাসড়ক ঘেঁষা কারখানাগুলোর সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণেও যান চলাচলে বিঘ্ন ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, সফিপুর থেকে চন্দ্রা এবং বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ অনেক বেশি। দুপুরের পর বিপুলসংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকেলে এ চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো যাত্রীপূর্ণ অবস্থায় চলাচল করছে। পাশাপাশি মহাসড়কের পাশে শ্রমিকদের আগেই ভাড়া করা শত শত বাস দাঁড়িয়ে থাকায় এবং যাত্রীদের ভিড় জমায় যানজটের সৃষ্টি হচ্ছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, "মঙ্গলবার থেকেই যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। আজ দুপুরের পর তা আরও কয়েকগুণ বাড়তে পারে। মহাসড়কের পাশে ভাড়া করা অসংখ্য বাস দাঁড়িয়ে থাকায় কিছুটা জটলা তৈরি হয়েছে। আমরা যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।"

Related Topics

টপ নিউজ

গাজীপুর / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net