Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
পরচুলার ব্যবসা: চাহিদা বাড়ায় ভারত থেকে আমদানি হচ্ছে চুল     

অর্থনীতি

হিলি প্রতিনিধি
02 October, 2021, 01:10 pm
Last modified: 02 October, 2021, 04:47 pm

Related News

  • মেড ইন বাংলাদেশ: আর্টনেচারের কাস্টমাইজড উইগ যাচ্ছে জাপান, সিঙ্গাপুরে
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু
  • চুল ফেলনা, কিন্তু এটি আসলে ‘সোনার মতো মূল্যবান’; রয়েছে বিলিয়ন ডলারের বাজার
  • চুলটানা বিবিয়ানা

পরচুলার ব্যবসা: চাহিদা বাড়ায় ভারত থেকে আমদানি হচ্ছে চুল     

হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স ও ঢাকার আশিক এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চুলগুলো আমদানি করছে।
হিলি প্রতিনিধি
02 October, 2021, 01:10 pm
Last modified: 02 October, 2021, 04:47 pm

দেশের বিভিন্ন অঞ্চলে হেয়ার ক্যাপের (পরচুলা) কারখানা গড়ে উঠায় এবং এর কাচামাল হিসেবে বেশ চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হচ্ছে নারীদের মাথার ফেলে দেওয়া চুল। আমদানিকৃত এসব চুল রাজধানী ঢাকাসহ স্থানীয় হেয়ার ক্যাপের কারখানাগুলোতে সরবরাহ করা হচ্ছে। 

দেশের বাজারে ভালো চাহিদা থাকায় চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই চুল আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স ও ঢাকার আশিক এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চুলগুলো আমদানি করছে। ভারতের পশ্চিমবঙ্গের আরকে এক্সপোর্টস ও হিউম্যান হেয়ার নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান চুলগুলো বাংলাদেশে রপ্তানি করছে।   

একটি পরচুলার প্রাথমিক পর্যায়; ছবি-মুমিত এম/টিবিএস

হিলি স্থলবন্দরের মাথার চুল আমদানিকারক মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, "সম্প্রতি আমাদের এই অঞ্চলে বেশকিছু হেয়ার ক্যাপের কারখানা গড়ে উঠেছে। একইভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইসব হেয়ার ক্যাপের কারখানা রয়েছে। এসব কারখানাতে চুল দিয়ে বিভিন্ন ক্যাপ তৈরি করা হয়, যা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। এসব কারখানার মূল কাচামাল মেয়েদের মাথার চুল, যার কারণে চুলের বেশ চাহিদা তৈরি হয়েছে। চুলের সেই বাড়তি চাহিদা মেটাতে ভারত থেকে পরিত্যক্ত চুল আমদানি করা হচ্ছে"।  

"সাধারণত নারীরা চিরুনী দিয়ে মাথা আঁচড়ানোর সময় চিরুনীর সাথে যে চুল উঠে আসে, যা তারা ফেলে দেন- আমরা এসব চুল আমদানি করছি। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চুলের কারখানাগুলোতে এসব চুল সরবরাহ করা হচ্ছে"। 

উত্তরার ফৈদাবাদে একটি কারখানায় পরচুলা তৈরীতে ব্যস্ত শ্রমিকেরা। ছবি: মুমিত এম/টিবিএস

বর্তমানে ভারত থেকে প্রতি কেজি চুল ৬৩ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা কাস্টমসে শুল্কায়ন করা হচ্ছে একই মূল্যে, ১৫ ভাগ শুল্ক বিদ্যমান থাকায় এতে করে কেজিপ্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৮৫০ টাকা করে।

কারখানায় এসব চুল প্রথমে নারীকর্মীরা জট ছাড়ান, তারপর শ্যাম্পু ও বিভিন্ন মেডিসিন ব্যবহার করে ধুয়ে প্রক্রিয়াজাত করা হয়, এরপরের পর্যায়ে এসব চুল দিয়ে হেয়ার ক্যাপ তৈরি করা হয়। বাংলাদেশে তৈরি এই হেয়ার ক্যাপ দেশের চাহিদা মিটিয়ে এখন চীনেও রপ্তানি হচ্ছে।  

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, "হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাথার চুল আমদানি হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ হাজার ৭৮০ কেজি চুল আমদানি হয়েছে। আমদানিকৃত এসব চুল থেকে সরকারি রাজস্ব বাবদ ২০ লাখ ২৭ হাজার টাকা আয় হয়েছে। চুল আমদানিতে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে সরকারি নিয়মমাফিক সবধরনের সুযোগ সুবিধা কাস্টমসের পক্ষ থেকে আমদানিকারকদের দেওয়া হচ্ছে"। 

তৈরীকৃত পরচুলা; ছবি-মুমিত এম/টিবিএস

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দর দিয়ে নিয়মিত পণ্যের পাশাপাশি সম্প্রতি কিছুদিন থেকে নতুন করে নারীদের মাথার ফেলে দেওয়া চুল আমদানি শুরু হয়েছে। নতুন এই পণ্য বন্দর দিয়ে আমদানির ফলে সরকারের রাজস্ব আয় বেড়েছে।   
 

 
 

Related Topics

টপ নিউজ

পরচুলা / হিলি স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • মেড ইন বাংলাদেশ: আর্টনেচারের কাস্টমাইজড উইগ যাচ্ছে জাপান, সিঙ্গাপুরে
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু
  • চুল ফেলনা, কিন্তু এটি আসলে ‘সোনার মতো মূল্যবান’; রয়েছে বিলিয়ন ডলারের বাজার
  • চুলটানা বিবিয়ানা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net