Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
সিইও কথন: ভুলের জন্য কর্মীদের চাকরিচ্যুত করবেন না

ফিচার

টিবিএস ডেস্ক
29 September, 2021, 06:50 pm
Last modified: 29 September, 2021, 07:12 pm

Related News

  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদে শুধু প্রার্থী মনোনয়ন দেবে সরকার, নিয়োগ দেবে পর্ষদ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • কোম্পানি ছাড়ার হুমকি দেওয়ার পর মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি করল টেসলা
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ থেকে মীর স্নিগ্ধ’র পদত্যাগ

সিইও কথন: ভুলের জন্য কর্মীদের চাকরিচ্যুত করবেন না

কর্মীদের দোষারোপ করে কোনো সমাধান হবে না।
টিবিএস ডেস্ক
29 September, 2021, 06:50 pm
Last modified: 29 September, 2021, 07:12 pm
ভুলের জন্য কর্মী ছাঁটাই করে লাভ নেই বলে মনে করেন জেফ লসন

গাড়ি ডাকা কিংবা খাবারের অর্ডার দেওয়ার পর উবার বা ডেলিভারি কোথায় আছে, গ্রাহকের ফোনে এসব বার্তা মুহূর্তে পৌঁছে দেয় প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টুইলিও।

২০০৮ সালে জেফ লসন টুইলিও প্রতিষ্ঠার পর বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে দুই লাখ ৪০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানকে সেবা দিয়ে চলেছে। টুইলিরও গ্রাহকের তালিকায় রয়েছে উবার এবং ডেলিভারোর মতো বৃহৎ সব প্রতিষ্ঠান।

তবে, ২০১৭ সালে উবার প্রতিষ্ঠানটির পেছনে ব্যয় কমানোর ঘোষণা দিলে ধাক্কা খায় টুইলিও।

লসন জানান, সিইও হিসেবে সেই ঘটনা তাকে অনেক কিছু শিখিয়েছে।

"বিনিয়োগকারীদের জন্য বিষয়টি ছিল গুরুতর। আমরা এক সভায় উবারের পেছানোর কথা তুলে ধরি। এরপরই আমাদের শেয়ারবাজারে বড় ধস নামে। মাত্র একদিনেই প্রায় ৪০ শতাংশ শেয়ারের পতন ঘটে," বলেন তিনি।

টুইলিওর যে কর্মচারী উবারের দায়িত্বে ছিলেন তার ওপর লসনের সমস্ত রাগ গিয়ে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু, তা না করে সবাইকে অবাক করে দিয়ে তিনি এক নতুন কাণ্ড করলেন। কোনো ব্যক্তিবিশেষের দোষ না খুঁজে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোনো দোষ আছে কি না, সেটা দেখার নির্দেশ দিলেন তিনি।

ডেলিভারোর মতো বৃহৎ সব প্রতিষ্ঠানকে সেবা দিয়ে থাকে টুইলিও। ছবি: গেটি ইমেজেস

"আমরা দেখলাম যে মূল সমস্যা ছিল আমাদের লোক কম থাকা," বলেন তিনি।

"খুব দ্রুত উবার অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছিল। কিন্তু, আমাদের সেই বিক্রয়কর্মীর কাছে উবারের খেয়াল রাখার মতো যথেষ্ট সময় ছিল না," বলেন তিনি।

"সেলস টিম আরও বড় হলে, বিক্রয়কর্মীরা উবারের সঙ্গে আরও ঘনঘন কথা বলত এবং উবারও তাদের সমস্যাগুলো স্বাচ্ছন্দ্যের সঙ্গে তুলে ধরার সুযোগ পেত," বলেন লসন।

তিনি আরও বলেন, "উবার আমাদের সেই বিক্রয়কর্মীর কাছে আমাদের অন্য ৩০ জন গ্রাহকের মতোই একজন সাধারণ গ্রাহক ছিল। অথচ উবারের মতো বৃহৎ প্রতিষ্ঠানের জন্য একজন বিশেষ হিসাব ব্যবস্থাপক থাকা উচিত," বলেন তিনি।

আর তাই তাকে বাদ দেওয়ার পরিবর্তে বাড়তি কর্মী নিলেন জেফ লসন। এবার আর কাউকে অতিরিক্ত চাপের মধ্য দিয়ে যেতে হয় না।

এরপর থেকেই টুইলিওর ব্যবসা পাঁচ গুণের বেশি বেড়েছে। বিশ্বে তাদের কর্মী সংখ্যা এখন সাড়ে পাঁচ হাজার। এরপরও যখন প্রতিষ্ঠানে কোনো ভুল ঘটেছে, লসেন একই পদক্ষেপ নিয়েছেন। তিনি এই প্রক্রিয়ার নাম দিয়েছেন 'নির্দোষ পোস্ট মর্টেম'। কাউকে দোষারোপ না করে প্রাতিষ্ঠানিক ঘাটতি খুঁজে দেখেন তিনি।

তিনি বলেন, "সব কর্মীই ভুল করবে। এটা এড়ানো সম্ভব না। নেতৃত্ব দিতে গেলে আমাদের এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ভুল কোনো বিপর্যয় ডেকে আনবে না। আপনার গড়ে তোলা ব্যবস্থায় যদি একজন ব্যক্তিই পুরো প্রতিষ্ঠান ধ্বংস করতে সক্ষম হয়, তাহলে বস হিসেবে আপনি ব্যর্থ।"

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

সিইও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • ব্যাংকের এমডি-সিইওদের কর্মক্ষমতা ৬ মাস পরপর মূল্যায়ন, অদক্ষ প্রমাণ হলেই অপসারণ
  • নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন: রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদে শুধু প্রার্থী মনোনয়ন দেবে সরকার, নিয়োগ দেবে পর্ষদ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • কোম্পানি ছাড়ার হুমকি দেওয়ার পর মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি করল টেসলা
  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ থেকে মীর স্নিগ্ধ’র পদত্যাগ

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net