Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
এনামুলের পর সাজেদুল

খেলা

টিবিএস রিপোর্ট
29 September, 2021, 02:30 pm
Last modified: 29 September, 2021, 07:23 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বাড়ার পর কতো বেতন হলো বাংলাদেশের আম্পায়ারদের
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

এনামুলের পর সাজেদুল

ক্রিকেটেই নতুন ইনিংস শুরু হলো বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলা সাজেদুলের।
টিবিএস রিপোর্ট
29 September, 2021, 02:30 pm
Last modified: 29 September, 2021, 07:23 pm
আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে নেমে সতীর্থ আম্পায়েরর সঙ্গে সাজেদুল। ছবি: বিসিবি

জাতীয় দলে খেলা হয়নি দীর্ঘদিন। তবু খেই হারাননি সাজেদুল ইসলাম, নিয়মিত খেলে গেছেন ঘরোয়া ক্রিকেট। গত মার্চেও রংপুর বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগ খেলেছেন বাঁহাতি এই পেসার। কয়েক মাস পরে এই সাজেদুলের পরিচয়ই বদলে গেল। আম্পায়ারিং শুরু করেছেন তিনি। 

খেলা ছাড়লেও মাঠ ছাড়ছেন না তিনি। ক্রিকেটেই নতুন ইনিংস শুরু হলো বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলা সাজেদুলের। বুধবার আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছে তার। 

চলমান শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সাভারের বিকেএসপিতে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

বাংলাদেশের সাবেক খেলোয়াড় এনামুল হক মনি দীর্ঘদিন আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। বাঁহাতি সাবেক এই স্পিনারের পর দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে নাম লেখালেন সাজেদুল। 

২০০৫ সালে প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয় সাজেদুলের। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ২০০৮ সালে জাতীয় দলে জায়গা করেন নেন তিনি। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। 

যদিও জাতীয় দলের তিথু হওয়া হয়নি সাজেদুলের। ২০১৩ সালে বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলা ৩৩ বছর বয়সী এই পেসার ৩ টেস্টে ৩টি উইকেট নিয়েছেন। এই সফরেই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন সাজেদুল, পাননি কোনো উইকেট। 

ঘরোয়া ক্রিকেটে সাজেদুল ছিলেন নিয়মিত পারফর্মার। রংপুরের এই ক্রিকেটার ৯৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন। ২৮.৩৫ গড়ে নিয়েছেন ২৪১ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে ৫৫ ম্যাচে তার শিকার ৬৭ উইকেট। ৭টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণিতে ব্যাট হাতে ৫টি হাফ সেঞ্চুরিও আছে তার। 

Related Topics

টপ নিউজ

সাজেদুল ইসলাম / ক্রিকেটার / আম্পায়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • বাড়ার পর কতো বেতন হলো বাংলাদেশের আম্পায়ারদের
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net