Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
চলচ্চিত্রে অভিনয়ই করেননি, পুরস্কার নিতে যাচ্ছেন আমেরিকায়

বিনোদন

টিবিএস রিপোর্ট
03 February, 2020, 06:20 pm
Last modified: 03 February, 2020, 06:37 pm

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

চলচ্চিত্রে অভিনয়ই করেননি, পুরস্কার নিতে যাচ্ছেন আমেরিকায়

‘জন্মভূমি’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে আমেরিকার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিতব্য এক উৎসবে পুরস্কার পাচ্ছেন রাশেদ উদ্দিন। কিন্তু পরিচালক জানালেন, এই নামে কেউ তার চলচ্চিত্রে অভিনয়ই করেননি। 
টিবিএস রিপোর্ট
03 February, 2020, 06:20 pm
Last modified: 03 February, 2020, 06:37 pm
রাশেদ উদ্দিন

রোহিঙ্গাদের জীবন-যন্ত্রণা ও ভূখণ্ডের অনুসন্ধান নিয়ে প্রসূন রহমানের চলচ্চিত্র 'জন্মভূমি'। সেখানে অভিনয়ের স্বীকৃতি হিসেবে আমেরিকার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিতব্য এক উৎসবে পুরস্কার পাচ্ছেন রাশেদ উদ্দিন। কিন্তু পরিচালক জানালেন, তার চলচ্চিত্রে অভিনয় করা দূরের কথা, এই নামে কোনো অভিনেতাকে তিনি চেনেনই না। 

রাশেদের পুরস্কার পাওয়ার খবরটি আজ একটি গণমাধ্যমে  প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি  নাইট থিয়েটার অব শার্লটে অনুষ্ঠিত হবে 'এশিয়ান কালচারাল ফেস্টিভ্যাল অব নর্থ ক্যারোলিনা-২০২০'। সেখানে 'জন্মভূমি'তে অভিনয়ের জন্য 'বেস্ট অ্যাকটর' পুরস্কার নেবেন রাশেদ। 

জন্মভূমি চলচ্চিত্রের পোস্টার

পরিচালক প্রসূন রহমান জানান, 'চলচ্চিত্রটি যাদের দেখার সুযোগ হয়েছে তারা জানেন, 'জন্মভূমি'তে পুরুষ চরিত্রের প্রধান অভিনয় শিল্পী ছিলেন রওনক হাসান। রাশেদ উদ্দিন নামে কোনো অভিনেতাকে আমি চিনি না। চলচ্চিত্রটির একটি দৃশ্যেও এই নামের অথবা এইরকম চেহারার কারও কোনো উপস্থিতি নেই।'

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জানি না আমেরিকা যাওয়ার জন্যে এরা 'জন্মভূমি' চলচ্চিত্রের পোস্টার, ট্রেলার বা অন্য কোনো পাবলিসিটি মেটেরিয়ালকেও ম্যানিপুলেট করছে কি না। 

'জন্মভূমি' মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। জাতিসঙ্ঘের সদর দপ্তরে প্রদর্শিত হওয়া বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র এটি। সেই বিশেষ প্রদর্শনী হয়েছিল গত বছরের ৮ জুলাই। কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসবসহ ভারত, নেপাল এবং ইউরোপ ও আমেরিকার বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও 'জন্মভূমি' প্রদর্শিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

চলচ্চিত্র / চলচ্চিত্র নির্মাতার প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • টিউশনের অর্থে নির্মিত শিক্ষার্থীদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’, মুক্তি দুর্গাপূজায়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net