Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
প্রথম সংস্করণের ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বিক্রি হলো ১০ কোটি টাকায় 

অফবিট

টিবিএস ডেস্ক
24 September, 2021, 12:35 pm
Last modified: 24 September, 2021, 12:55 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

প্রথম সংস্করণের ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বিক্রি হলো ১০ কোটি টাকায় 

এর আগে কোনো নারী লেখকের বই-ই এত দামে বিক্রি হয়নি।
টিবিএস ডেস্ক
24 September, 2021, 12:35 pm
Last modified: 24 September, 2021, 12:55 pm

সম্প্রতি কিছু দুর্লভ বইয়ের সঙ্গে নিলামে উঠেছিল মেরি শেলির অমর সৃষ্টি ফ্রাঙ্কেনস্টাইন-এর প্রথম সংস্করণের একটি কপি। তাতেই রেকর্ড করেছে ১৮১৮ সালে প্রকাশিত এই গথিক ক্লাসিক। 

প্রথম সংস্করণের দুর্লভ ফ্রাঙ্কেনস্টাইন বিক্রি হয়েছে ৮ লাখ ৫৬ হাজার পাউন্ডে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকায়! এর আগে কোনো নারী লেখকের বই-ই এত দামে বিক্রি হয়নি।

ওই নিলামে আরও কয়েকজন প্রখ্যাত লেখকের বইও তোলা হয়েছিল। জেমস জয়েসের ডাবলিনার্স-এর প্রথম সংস্করণের একটা বই বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকায়। একই দামে বিক্রি হয়েছে শেকসপিয়ারের নাটক সংগ্রহের দ্বিতীয় সংস্করণের একটা কপি। 

এছাড়া চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পেসিজ-এর প্রথম সংস্করণ বিক্রি হয়েছে প্রায় ৫ কোটি এবং ব্রাম স্টোকারের ড্রাকুলার প্রথম সংস্করণের একটা বই বিক্রি হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকায়।   

নিলামের আয়োজন করেছিল ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ। অনলাইন ও শারীরিক উপস্থিতি- দু'ভাবেই নিলাম হয়েছে। পৃথিবীর ১৪টি দেশ থেকে নিলামে অংশ নিয়েছেন ক্রেতারা।

প্রয়াত মার্কিন টেলিকম টাইকুন থিয়োডর বি বমের সংগ্রহ থেকে নিলামে তোলা হয়েছিল এসব বইয়ের সংগ্রহ। বমের সংগ্রহে ছিল জেন অস্টিন, শার্লট ব্রন্টি, চার্লস ডিকেন্স, স্যার আর্থার কোনান ডয়েল, জোসেফ কনরাডের মতো বিখ্যাত লেখকদের প্রথম সংস্করণের বই।

১৮১৮ সালে মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন ছাপা হয়েছিল মাত্র ৫০০ কপি। তারই একটা ছিল বমের সংগ্রহে, যা বিক্রি হলো ১০ কোটি টাকায়।

প্রথম সংস্করণের বই হওয়ার কারণেই ফ্রাঙ্কেনস্টাইন-এর এত দাম উঠেছে বলে জানিয়েছে ক্রিস্টিজ। কারণ, প্রথম সংস্করণে বেশির ভাগ বই-ই খুব অল্পসংখ্যক ছাপা হয়। যেমন ১৯৯৭ সালে প্রকাশিত জে কে রাওলিংয়ের 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' এর প্রথম সংস্করণে ছাপা হয়েছিল মাত্র ৫০০ কপি বই। বিশ বছর পর সেই প্রথম সংস্করণের একটা কপি নিলামে তোলার পর বিক্রি হয়েছিল প্রায় সোয়া ১ কোটি টাকায়।
 
Related Topics

টপ নিউজ

নিলাম / ফ্রাঙ্কেনস্টাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net