Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
রেকর্ড ২৫৭ কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছে ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি

অফবিট

টিবিএস ডেস্ক
23 September, 2021, 03:40 pm
Last modified: 23 September, 2021, 03:48 pm

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

রেকর্ড ২৫৭ কোটি টাকায় বিক্রি হতে যাচ্ছে ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি

মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদার চিত্রকর্ম 'দিয়েগো ও আমি' তার স্বামী দিয়েগো রিভেরার একটি চিত্রকর্মের মূল্যকেও ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। ২০১৯ সালে দিয়েগোর একটি চিত্রকর্ম রেকর্ড ৯.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
টিবিএস ডেস্ক
23 September, 2021, 03:40 pm
Last modified: 23 September, 2021, 03:48 pm
'দিয়েগো ই ইয়ো'। চিত্রকর্ম: ফ্রিদা কাহলো। ছবি: সোথবি'সের সৌজন্যে

এ বছরের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি বা সেলফ-পোর্ট্রেট ৩০ মিলিয়ন ডলারে (প্রায় ২৫৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকা) বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। কোনো লাতিন আমেরিকান শিল্পীর তৈরি চিত্রকর্ম এই প্রথম এত দামে বিক্রি হবে।

নিলামভিত্তিক কোম্পানি সোথবি'স জানায়, 'দিয়েগো ই ইয়ো' ['দিয়েগো ও আমি'] শিরোনামের ওই আত্মপ্রতিকৃতির আনুমানিক মূল্য ৩০ মিলিয়ন ডলারেরও বেশি। এর আগে ২০১৬ সালে তার আরেকটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ৮ মিলিয়ন ডলারে।

মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদার এ চিত্রকর্ম তার স্বামী দিয়েগো রিভেরার একটি চিত্রকর্মের মূল্যকেও ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। ২০১৯ সালে দিয়েগোর একটি চিত্রকর্ম রেকর্ড ৯.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

সোথবি'স চেয়ারম্যান এবং গ্লোবাল ফাইন আর্টের বিশ্বব্যাপী বিক্রয় প্রধান ব্রুক ল্যাম্পলি এক বিবৃতিতে বলেন, "ফ্রিদা কাহলোর আবেগীয় ও দুর্বোধ্য প্রতিকৃতি 'দিয়েগো ই ইয়ো' একটি সুনিপুণ চিত্রকর্ম। নভেম্বরে আমাদের মডার্ন ইভনিং নিলামে উঠবে এটি।"

'আধুনিক ক্যাটাগরির শিল্পকর্মের সাম্প্রতিক সম্প্রসারণের ক্ষেত্রে অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করছে তার এ প্রতিকৃতি। এ ক্যাটাগরির বিস্তারের মাধ্যমে স্বল্প পরিচিত শিল্পী, বিশেষ করে নারী শিল্পীদের ঐতিহাসিকভাবে কীভাবে নিলামে মূল্যায়ন করা হয়েছে, তা পুনর্বিবেচিত হচ্ছে,' যোগ করেন তিনি।

নিজস্ব ধরনের আত্মপ্রতিকৃতির জন্য খ্যাতি রয়েছে ফ্রিদা কাহলোর। ইউরোপীয় রেনেসাঁর সময় এ ধরনের চিত্রকর্ম ছিল জনপ্রিয়।

'দিয়েগো ই ইয়ো'। চিত্রকর্ম: ফ্রিদা কাহলো

মৃত্যুর পাঁচ বছর আগে, অর্থাৎ ১৯৪৯ সালে আঁকা 'দিয়েগো ই ইয়ো' চিত্রকর্মটি ফ্রিদার সর্বশেষ আত্মপ্রতিকৃতি হিসেবে গণ্য করা হয়।

মেক্সিকান ম্যুরালিস্ট দিয়েগো রিভেরার সঙ্গে দ্বিতীয়বার বিবাহের পর (১৯৩৯ সালে বিবাহবিচ্ছেদের পর পরের বছর এ দম্পতি পুনরায় বিয়ে করে) ফ্রিদা আজটেক ও ইস্টার্ন মিথোলজি থেকে শুরু করে ঔষধ এবং উদ্ভিদবিদ্যা পর্যন্ত নানা রকমের বিষয়ে প্রভাবিত ছিলেন। এসব প্রভাব লক্ষ্য করা যায় তার চিত্রকর্মে।

ফ্রিদা তার আঁকায় নিজের স্বাস্থ্যগত সমস্যা এবং দিয়েগোর সঙ্গে বিরূপ সম্পর্কের চিত্রও তুলে ধরেছেন।

দিয়েগোকে নিজের কাজের সমালোচনা করতে বলার মাধ্যমে তার সঙ্গে পরিচয় ঘটে ফ্রিদার। পরবর্তীকালে তাদের সম্পর্কের উত্থান-পতন তার শিল্পকর্মগুলোর একটি মূল বিষয় হয়ে ওঠে।

'দিয়েগো ই ইয়ো' চিত্রকর্মে ফ্রিদাকে হুইপিল পরা অবস্থায় দেখা যাচ্ছে। দক্ষিণ মেক্সিকোর তেহুয়ানটেপেকের ইস্তমাস অঞ্চলের নারীদের পরিহিত এক ঐতিহ্যবাহী ব্লাউজ এটি। এই বিশেষ লাল হুইপিলটি তার অনেক সুপরিচিত আত্মপ্রতিকৃতিতেই দেখা যায়। এমনকি হাঙ্গেরিয়ান-আমেরিকান প্রতিকৃতিবিদ নিকোলাস মুরের একটি বিখ্যাত সিরিজের ফটোগ্রাফেও ব্লাউজটি পরেছিলেন ফ্রিদা।

যদিও ফ্রিদার বেশিরভাগ আত্মপ্রতিকৃতিতেই তার চুল শক্ত করে বাঁধা, কিন্তু এ চিত্রকর্মে দেখা যাচ্ছে তার খোলা চুল তাকে প্রায় শ্বাসরোধ করে রেখেছে। প্রতিকৃতিতে তার গাল লালচে; তিনি তাকিয়ে রয়েছেন কান্নাভেজা চোখে। তার কপালের মাঝখানে রয়েছে দিয়েগোর মাথা ও কাঁধ। ফ্রিদার মনে দিয়েগোর কেন্দ্রীয় অবস্থানের প্রতীক এটি। সেইসঙ্গে দিয়েগোর কপালে একটি তৃতীয় চোখও আঁকা হয়েছে।

সোথবি'সের মতে, ফ্রিদার বান্ধবী মারিয়া ফেলিক্সের সঙ্গে দিয়েগোর বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনার সঙ্গে মিলে যায় এ চিত্রকর্ম।

স্বামী দিয়েগো রিভেরার সঙ্গে ফ্রিদা কাহলো। ছবি: স্টিফেন লোয়েন্টহেইল/ফ্রিদা কাহলো করপোরেশন

সোথবি'সের লাতিন আমেরিকান আর্টের পরিচালক আনা ডি স্ট্যাসি এক  বিবৃতিতে বলেন, "ফ্রিদা কাহলো আধুনিক শিল্পের একটি বৈশ্বিক আইকন। তার কাজ বিশ্বজুড়ে জনপ্রিয়। বিস্তারিত রেন্ডারিং, জটিল আইকনোগ্রাফি ও গভীরভাবে ব্যক্তিগত ঘটনার বহিঃপ্রকাশ 'দিয়েগো ই ইয়ো'। ফ্রিদার পরিপক্ক চিত্রকলার বৈশিষ্ট্য এগুলো।"

'দিয়েগো ই ইয়ো' আগামী ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হংকং এবং ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত লন্ডনে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে। নভেম্বরে আসন্ন নিলামে বিক্রির আগে প্রদর্শনীর জন্য পরবর্তীকালে নিউইয়র্কে নিয়ে আসা হবে এটি।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ফ্রিদা কাহলো / চিত্রকর্ম / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • মানুষের মডেলের বদলে কেন ফুল আঁকতেন ভ্যান গঘ?
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net