Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
লক্ষ্মীপুরে ১২ নেতাকর্মীকে পেটানোর অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
21 September, 2021, 06:05 pm
Last modified: 21 September, 2021, 06:10 pm

Related News

  • নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ নেতা মিজান আটক
  • মিরপুরে মিছিল: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে
  • দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে: উপদেষ্টা আসিফ—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
  • কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, শনাক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে 

লক্ষ্মীপুরে ১২ নেতাকর্মীকে পেটানোর অভিযোগ যুবলীগ সভাপতির বিরুদ্ধে

আহতদের অভিযোগ, লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছে। তবে ‘বাদানুবাদ’ হয়েছে জানিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন টিপু। 
সানা উল্লাহ সানু
21 September, 2021, 06:05 pm
Last modified: 21 September, 2021, 06:10 pm
হামলায় আহত লক্ষীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নুরুল আজিম বাবর। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের ১২ নেতার্মীকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী।

তাদের অভিযোগ, লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছে। তবে 'বাদানুবাদ' হয়েছে জানিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন টিপু। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌরসভার গণকবর ও জেলেপল্লী এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এ নিয়ে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এদিকে বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রার্থিতা ঘোষণা করায় প্রচার-প্রচারণা চালানোর কারণে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নুরুল আজিম বাবর, রুপম হাওলাদার ও তাদের অনুসারী ১২ নেতাকর্মী আহত হন। তাদেরকে সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হচ্ছে। নুরুল আজিম বাবর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনুছ হাওলাদার রুপম সদর (পূর্ব) থানা যুবলীগের প্রথম যুগ্ম আহবায়ক।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে প্রায় চার বছর পর প্রথম জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভা হয়। সেখানে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী ও সহ-সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন রিগ্যানসহ দলের নেতারা অংশ নেয়। কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে দুপুরে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এজন্য অন্তত ১০ জন সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা নিজদেরকে প্রার্থিতা ঘোষণা করে নেতাদের শুভেচ্ছো জানিয়ে শহরের মোড়ে মোড়ে বিলবোর্ড, প্ল্যাকার্ড, ব্যানার-ফেস্টুনে ঢেকে দেন পুরো শহর।

মারামারির কথা অস্বীকার করলেও, হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায় সালাহউদ্দিন টিপুকেও। ছবি: সংগৃহীত

হাসপাতালের বিছানায় শুয়েই আহত নেতা সৈয়দ নুরুল আজিম বাবর বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে দাঁড়ালে যুবলীগ সভাপতি টিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। 

এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাবরের সঙ্গে আমার বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।"

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ নভেম্বর টিপুকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য লক্ষীপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।
 

Related Topics

টপ নিউজ

যুবলীগ / লক্ষীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ নেতা মিজান আটক
  • মিরপুরে মিছিল: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে
  • দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে: উপদেষ্টা আসিফ—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
  • কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, শনাক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে 

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net