Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
ভোটযুদ্ধে কমলো ঢাকার বায়ুদূষণ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
01 February, 2020, 06:15 pm
Last modified: 02 February, 2020, 11:17 am

Related News

  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শহর হিসেবে ঢাকা তৃতীয়
  • এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহার
  • বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা

ভোটযুদ্ধে কমলো ঢাকার বায়ুদূষণ

শনিবার সিটি করপোরেশন নির্বাচনের দিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে (একিউআই) রাজধানী ঢাকার স্কোর ১৬৭। অথচ গতকাল শুক্রবার বায়ুদূষণের স্কোর ছিল ৩১৩। অর্থাৎ একদিনে দূষণের স্কোর কমেছে ১৪৬ ধাপ!
টিবিএস ডেস্ক
01 February, 2020, 06:15 pm
Last modified: 02 February, 2020, 11:17 am
বাসযোগ্য শহরের তালিকায় একেবারে নিচের দিকে ঢাকার অবস্থান

নির্বাচনের পরিবেশ নিয়ে যে যাই বলুক না কেন, ভোটের দিনটা কিন্তু ঢাকার বাতাসের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে এসেছে। 

শনিবার সিটি করপোরেশন নির্বাচনের দিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে (একিউআই) রাজধানী ঢাকার স্কোর ১৬৭। অথচ গতকাল শুক্রবার বায়ুদূষণের স্কোর ছিল ৩১৩। অর্থাৎ একদিনে দূষণের মাত্রা কমেছে ১৪৬ ধাপ!

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার রাত ১২ টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল রাজধানীতে। আর এই নির্বাচনী হাওয়ায় শেষ পর্যন্ত কমে গেল এই শহরের বায়ুদূষণের মাত্রা।

টানা ২০ দিনের নির্বাচনী প্রচারণা শেষে অবশেষে অনুষ্ঠিত হলো ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এই ২০ দিন উচ্চস্বরে গান, নির্বাচনী ভাষণ, বক্তৃতা আর পোস্টার-লিফলেটের ছড়াছড়িতে দূষণের কবলে পড়ে এই শহরের বায়ু, শব্দ, পানি। 

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসাবে বিবেচিত হয়। যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ্য রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

অন্যদিকে একিউআই স্কোর ৩০০ এর বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং সমস্ত মানুষ এতে আক্রান্ত হতে পারেন। এর মানে হলো- এই শহরের বাতাস  ‘খুবই অস্বাস্থ্যকর’। 

অপরদিকে একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। আর সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হলো বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

প্রসঙ্গত, একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে ওই পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়।

তবে নির্বাচনী হাওয়ার কারণে হঠাৎ ব্যতিক্রম দেখা গেল এই শহরের বাতাসে। তাই নির্বাচন নিয়ে যতই আপত্তি আর হতাশা থাকুক না কেন, রাজধানী ঢাকার বাতাসের জন্য যেন শাপে বর হয়ে এল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন।   

Related Topics

টপ নিউজ

ঢাকার বায়ুদূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • ঢাকায় মাত্রাতিরিক্ত বায়ুদূষণ যেভাবে রিকশাচালক, বাইকার ও বাসের হেল্পারদের জীবন দুর্বিষহ করে তুলেছে
  • দীর্ঘ ছুটি শেষে প্রথম দিনই বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
  • বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শহর হিসেবে ঢাকা তৃতীয়
  • এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহার
  • বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net