Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইভ্যালি’র লুট করা টাকা সরকারকেই ফিরিয়ে দিতে হবে: বিএনপি সাংসদ রুমিন ফারহানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 September, 2021, 10:25 pm
Last modified: 16 September, 2021, 10:34 pm

Related News

  • সংসদে ‘জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল’ পাশ: সর্বসম্মত সমর্থন বিরোধী দলের
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: ২০ মিনিট অধিবেশন স্থগিত রাখলেন স্পিকার

ইভ্যালি’র লুট করা টাকা সরকারকেই ফিরিয়ে দিতে হবে: বিএনপি সাংসদ রুমিন ফারহানা

সরকারের গাফিলতির কারণেই এরকম প্রতিষ্ঠানগুলো প্রতারণা করে হাজার কোটি টাকা লুটে নিচ্ছে, বলে উল্লেখ করেন সংরক্ষিত নারী আসনের এ সাংসদ।
টিবিএস রিপোর্ট 
16 September, 2021, 10:25 pm
Last modified: 16 September, 2021, 10:34 pm
সাংসদ রুমিন ফারহানা। ফাইল ছবি

ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে যারা প্রতারিত হয়েছেন, তাদের টাকা সরকারকেই ফিরিয়ে দিতে হবে বলে সংসদে দাবি করেছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা।  

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে 'পয়েন্ট অব অর্ডারে' তিনি এ দাবি জানান।

সরকারের গাফিলতির কারণেই এরকম প্রতিষ্ঠানগুলো প্রতারণা করে হাজার কোটি টাকা লুটে নিচ্ছে, বলে উল্লেখ করেন সংরক্ষিত নারী আসনের এ সাংসদ।

তিনি বলেন, 'ইভ্যালি ও ই-অরেঞ্জসহ অনেকে ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল যে, তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। এখন হাজার কোটি টাকা নিয়ে, তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না। এ প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের অজানা থাকার কথা নয়।' 

তিনি দাবি করেন, পণ্য কিনতে যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে। পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে পারলে আদায় করবে।

আইনে উল্লেখ করে এই সাংসদ বলেন, অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী, এ ধরনের ব্যবসা চলতে পারে না। কিন্তু সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি।

পয়েন্ট অফ অর্ডারে আরও বেশ কয়েকজন সাংসদ অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিএনপির আরেক সাংসদ জি এম সিরাজ মেগা-প্রকল্পে আনন্দ প্রকাশের পাশাপাশি, এসব প্রকল্পে 'মেগা' দুর্নীতি নিয়েও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, 'গরিবদের জন্য করা ঘর ধসে পড়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, এগুলো হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। এর ফলে দুর্নীতি দমন কমিশনের তদন্ত থেমে গেছে বলে তিনি দাবি করেন।'  

অবৈধ ভিওআইপির সঙ্গে সরকারি সংস্থা- টেলিটক জড়িত দাবি করে, জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেটের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। মাসে ৩৭৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে জড়িত। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন। 

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের 'পরীমনির প্রতি বিএনপির হারুনের এতো আগ্রহ কেন?' বক্তব্যের এক্সপাঞ্জ দাবি করেন।

এদিকে বিরোধীদলীয় হুইপ মো. মশিউর রহমান রাঙ্গা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের উপর করা কাদের মির্জার 'বর্বরচিত হামলার' বিচার দাবি করেন।

তিনি বলেন, দেশবাসীর কাছে কাদের মির্জা একজন বিতর্কিত ও অবাঞ্চিত মানুষে পরিণত হয়েছেন। 

এদিকে ঘনবসতিপুর্ণ বাংলাদেশে কৃষি জমির অভাব রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশ বিসিএস প্রশাসন একাডেমী কক্সবাজারে একটি ট্রেনিং ইন্সটিটিউট করতে চায়। জন্য তারা ৭০০ একর জমি নিয়েছে । এটা কোন যুক্তিতে সমর্থনযোগ্য? একে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন চুন্নু। 

Related Topics

টপ নিউজ

সংসদ অধিবেশন / ই-কমার্স / ইভ্যালি / ই-অরেঞ্জ / বিএনপি সাংসদ / রুমিন ফারহানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • সংসদে ‘জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল’ পাশ: সর্বসম্মত সমর্থন বিরোধী দলের
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি: ২০ মিনিট অধিবেশন স্থগিত রাখলেন স্পিকার

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net