Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
আবারও চালু হচ্ছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

বাংলাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
16 September, 2021, 08:15 pm
Last modified: 17 September, 2021, 02:07 pm

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঝুঁকিপূর্ণ পশ্চিমাঞ্চল রেলওয়ে: রেলপথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণে ২,১১৯ কোটি টাকার প্রকল্প
  • অবরোধ প্রত্যাহার, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের বগি উদ্ধার, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

আবারও চালু হচ্ছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বন্ধ হওয়া যাওয়া রেল যোগাযোগ পুনরায় চালুকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় রেলপথমন্ত্রী এ ঘোষণা দেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি 
16 September, 2021, 08:15 pm
Last modified: 17 September, 2021, 02:07 pm
ছবি: টিবিএস প্রতিনিধি

সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকৃত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর, আবারও চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। চলতি সেপ্টেম্বরের ১৯-২৫ তারিখের মধ্যে যে কোন দিন, এটি পুনরায় চালু হবে।  

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বন্ধ হওয়া যাওয়া রেল যোগাযোগ পুনরায় চালুকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় রেলপথমন্ত্রী এ ঘোষণা দেন।

সভায় প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, এ প্রকল্পটি অনেক দূর এগিয়েছে। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি এ প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দেওয়ার পর চুড়ান্ত কার্যক্রম শুরু হবে।  

সিরাজগঞ্জে একটি আইসিটি টার্মিনাল নির্মাণের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে, ভারতের সঙ্গে রেলপথে সরাসরি পণ্য আমদানি-রপ্তানি করা যাবে।

দেশের প্রত্যেকটি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী  বলেন, যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেলপথ সংযুক্ত করা হয়েছে।  

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: কে.এম হোসেন আলী হাসান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য প্রমূখ।  

প্রসঙ্গত, ২০১৩ সালে সিরাজগঞ্জ-ঢাকা রুটে একমাত্র আন্ত:নগর ট্রেন- সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা হয়। কিন্তু, করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউনের পর থেকে সারাদেশের মতো 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' ট্রেনও বন্ধ হয়ে যায়। লকডাউন তুলে নেওয়ার পর, সারাদেশের সব ট্রেন চালু হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রেনটি চালুর দাবিতে, বিভিন্ন কর্মসূচি পালন করে সিরাজগঞ্জের নানা শ্রেনীপেশার মানুষ। এরপর সম্প্রতি পুনরায় ট্রেনটি চালুর ঘোষণা দিলেন রেলপথমন্ত্রী।
 
Related Topics

টপ নিউজ

সিরাজগঞ্জ এক্সপ্রেস / রেল যোগাযোগ / রেলপথমন্ত্রী / মো. নূরুল ইসলাম সুজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঝুঁকিপূর্ণ পশ্চিমাঞ্চল রেলওয়ে: রেলপথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণে ২,১১৯ কোটি টাকার প্রকল্প
  • অবরোধ প্রত্যাহার, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত দুই ট্রেনের বগি উদ্ধার, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net