Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
৭৪ বছরে প্রথম মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন কৃষ্ণাঙ্গ নারী  

বিনোদন

টিবিএস ডেস্ক
15 September, 2021, 11:45 am
Last modified: 16 September, 2021, 12:40 pm

Related News

  • কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ জানতে চাইলেন ট্রাম্প!
  • কৃষ্ণাঙ্গ যাত্রীদের শরীরে গন্ধ, এ মিথ্যা অভিযোগে প্লেন থেকে নামিয়ে দেওয়া হলো
  • ওয়েলসের ফার্স্ট মিনিস্টার ও ইউরোপের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হচ্ছেন ভন গেথিং
  • পিয়েরির সঙ্গে উত্তর মেরু জয় করেন কৃষ্ণাঙ্গ অভিযাত্রী ম্যাথিউ হেনসন, জোটেনি স্বীকৃতি
  • আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!

৭৪ বছরে প্রথম মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন কৃষ্ণাঙ্গ নারী  

“এটি একটি অসাধারণ অনুভূতি। আমি এমন একজন হয়ে উঠলাম, যাকে দেখে কৃষ্ণাঙ্গ তরুণীরা বলবে, ‘সে এটা করতে পারলে আমরাও পারবো’”।
টিবিএস ডেস্ক
15 September, 2021, 11:45 am
Last modified: 16 September, 2021, 12:40 pm

প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মিস আয়ারল্যান্ডের খেতাব জিতলেন পামেলা উবা। ২৬ বছর বয়সী পামেলা পেশায় একজন মেডিকেল সায়েন্টিস্ট।

আয়ারল্যান্ডে এ প্রতিযোগিতাটি ১৯৪৭ সাল থেকেই চলে আসছে। কিন্তু এ ৭৪ বছরে কোনো কৃষ্ণাঙ্গ নারী বিজয়ীর খেতাব পান নি।

পামেলা বলেন, "কৃষ্ণাঙ্গ হিসেবে বিজয়ী হওয়া আমিই প্রথম ব্যক্তি। এটি আশ্চর্যজনক মনে হচ্ছে আমার। আমি কখনোই ভাবি নি যে আমি এ অবস্থানে থাকবো।"

"এটি একটি অসাধারণ অনুভূতি। আমি এমন একজন হয়ে উঠলাম, যাকে দেখে কৃষ্ণাঙ্গ তরুণীরা বলবে, 'সে এটা করতে পারলে আমরাও পারবো'," যোগ করেন তিনি।

পামেলা সাত বছর বয়সে, তার মা ও তিন ভাইবোনের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে চলে আসেন।   

আয়ারল্যান্ডের কাউন্টি মায়োতে স্থানান্তরিত হওয়ার আগে একটি ডিরেক্ট প্রভিশন সেন্টারে (আশ্রয় প্রার্থীর থাকার ব্যবস্থা) বসবাস করতেন তারা।  

সেই সময়, দেশটির সরকার তার মাকে প্রতিটি সন্তানের জন্য সপ্তাহে ৯ ইউরো করে দিত।

"কেন্দ্রে বেশ অদ্ভুত জীবন ছিল আমাদের। আমরা সরকারের উপর বেশ নির্ভরশীল ছিলাম। আমাদের কাজ করার কোনো অনুমতি না থাকায় ঐ সময়টি আমার মায়ের জন্য বেশ কঠিন সময় ছিল। আমি আমার বন্ধুদেরকে নিজের বাড়িতে আনা পছন্দ করতাম না। আমি চাইনি তারা আমাকে আলাদা হিসেবে দেখুক," বলছিলেন পামেলা।

পামেলা বর্তমানে গ্যালওয়ের একটি হাসপাতালে কর্মরত আছেন। 

রেডিও ওয়ান নিউজবিটকে তিনি বলেন, "মহামারি শুরু হওয়ার পর থেকে আমি ফ্রন্টলাইনের কর্মী হিসেবে ছিলাম। করোনার নতুন এ ঢেউ মোকাবেলায় আমাদের অনেক কিছু করতে হয়েছিল"।  

'মিস গ্যালওয়ে প্রতিযোগিতা'য় বারে কাজ করার সময় 'দুর্ঘটনাক্রমে' নিজেই প্রতিযোগিতায় অংশ নিয়ে নেন পামেলা।   

তিনি বলেন, "একজন বিচারক ভেবেছিলেন আমিও প্রতিযোগী। কিন্তু আমি আসলে তা ছিলাম না। তখন তিনিই আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন।"

মডেলিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকার পরেও মিস গ্যালওয়ে- ২০২০ এর খেতাব অর্জন করেন তিনি। 

মিস আয়ারল্যান্ডের মুকুটজয়ী এ নারী জানান, তার বিজয়ের পর তিনি দর্শকদের কাছ থেকে যেসব প্রতিক্রিয়া লাভ করেন তার বেশিরভাগই ছিল ইতিবাচক।

"আমি এটি জেনে ধন্য যে, অল্পবয়সী মেয়েরাও আমার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। তারা আমাকে এমন কিছু করতে দেখছে, যা নিয়ে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম"।

তবে, পামেলাকে নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ইন্টারনেটে ট্রোলিংও হয়েছে। 

"আমি তাদেরকে গুরুত্ব দিতে পছন্দ করি না। এসব কিছু উপেক্ষা করি আমি। আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হল আমার সম্প্রদায়কে সাহায্য করা। সেই সাথে এমন সব বাচ্চাদের সাহায্য করা যাদের অবস্থা ছিল আমার মতোই," বলেন তিনি।

আগামী বছর ক্যারিবিয়ানের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা তার পরবর্তী লক্ষ্য।

তরুণ কৃষ্ণাঙ্গ মেয়েদের উৎসাহিত করতে তিনি বলেন, "নিজেকে একটি বাক্সে আটকে রাখবেন না। দয়া করে অন্যদের গৎবাঁধা চিন্তাভাবনা ভেঙে দিন এবং তাদেরকে দেখান আমরা কী দিয়ে তৈরি।"

  • সূত্র- বিবিসি
     

Related Topics

টপ নিউজ

কৃষ্ণাঙ্গ / কৃষ্ণাঙ্গ নারী / মিস আয়ারল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ জানতে চাইলেন ট্রাম্প!
  • কৃষ্ণাঙ্গ যাত্রীদের শরীরে গন্ধ, এ মিথ্যা অভিযোগে প্লেন থেকে নামিয়ে দেওয়া হলো
  • ওয়েলসের ফার্স্ট মিনিস্টার ও ইউরোপের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হচ্ছেন ভন গেথিং
  • পিয়েরির সঙ্গে উত্তর মেরু জয় করেন কৃষ্ণাঙ্গ অভিযাত্রী ম্যাথিউ হেনসন, জোটেনি স্বীকৃতি
  • আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net