Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ইচ্ছাকৃত কর্মী ছাঁটাই প্রমাণিত হলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 September, 2021, 09:20 am
Last modified: 15 September, 2021, 12:54 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  
  • মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ইচ্ছাকৃত কর্মী ছাঁটাই প্রমাণিত হলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক  

স্বেচ্ছায় পদত্যাগের জন্য মৌখিকভাবে তাদের একটি সময় দেওয়া হয়েছিল। একটি নির্দিষ্ট তারিখের মধ্যে পদত্যাগ না করলে কোনো সুবিধা দেওয়া হবে না, এমন ভয় দেখানো হয়।
টিবিএস রিপোর্ট
15 September, 2021, 09:20 am
Last modified: 15 September, 2021, 12:54 pm

করোনাকালে নানা অজুহাতে ব্যাংকগুলোর দ্বারা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। 

ছাঁটাইকৃত বিভিন্ন ব্যাংকারদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেসরকারি খাতের ছয়টি ব্যাংকে বিশেষ পরিদর্শন করে। 

পরিদর্শনে দেখা যায়, ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোতে মোট ৩ হাজার ৩১৩ জন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। এর মধ্যে বয়স থাকার পরও স্বেচ্ছায় পদত্যাগ দেখানো হয়েছে ৩ হাজার ৭০ জনকে। এ ছাড়া ২০১ জনকে অপসারণ, ৩০ কর্মকর্তাকে বরখাস্ত ও ১২ কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। 

জানা যায়, পরিদর্শন প্রতিবেদন প্রস্তুতের সময় স্বেচ্ছায় পদত্যাগ দেখানো অনেকের সঙ্গে কথা বলেছে পরিদর্শক দল। তাদের বেশিরভাগই জানিয়েছেন, বাধ্য হয়েই তারা পদত্যাগ করেছেন। এ ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগের জন্য মৌখিকভাবে তাদের একটি সময় দেওয়া হয়েছিল। একটি নির্দিষ্ট তারিখের মধ্যে পদত্যাগ না করলে কোনো সুবিধা দেওয়া হবে না- এমন ভয় দেখানো হয়। এ রকম প্রেক্ষাপটে তারা পদত্যাগ করেন। আর অপসারণ বা বরখাস্তের ক্ষেত্রেও কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ যেসব নিয়ম রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হয়নি। 

পরিদর্শনে উঠে আসা এমন চিত্রের পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় গভর্নর কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে সতর্ক করেন।

তবে এবিবির প্রতিনিধি দল করোনাকালে কারণ ছাড়া কর্মী ছাঁটাই হয়নি বলে দাবি করেছে।  দু-একটি ক্ষেত্রে এমন ঘটনা হয়ে থাকলে সে বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি । 

এসময় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছেরও উপস্থিত ছিলেন । এবিবির পক্ষ থেকে চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, করোনার কারণে চাকরি থেকে ছাঁটাইয়ের প্রমাণ পেলে ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যাংকগুলোকে বলা হয়েছে। ব্যাংকাররা বলেছেন, তারা ইচ্ছাকৃত কাউকে ছাঁটাই করেননি। ছাঁটাইকৃতদের মধ্যে অনেকের আগ থেকে নানা বিষয়ে অভিযোগ ছিল, তারাও এই সময়ে ছাঁটাইয়ের তালিকায় থাকতে পারেন বলে জানান তিনি।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, করোনার মধ্যে ব্যাংক কর্মকর্তারা জীবন বাজি রেখে কাজ করেছে। তাদের মাধ্যমে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি মুনাফা পেয়েছে। এরপরও অনেক প্রতিষ্ঠান অকারণে কর্মী ছাঁটাই করেছে। এর ফলে পুরো ব্যাংক খাতের কর্মীরা আতঙ্কে ভুগছেন। এটা কোনভাবেই কাম্য নয়।

Related Topics

টপ নিউজ

কর্মী ছাঁটাই / ব্যাংক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  
  • মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net