Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
টেলিভিশন কি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে?

ফিচার

টিবিএস ডেস্ক
14 September, 2021, 12:20 pm
Last modified: 14 September, 2021, 12:27 pm

Related News

  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 
  • হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

টেলিভিশন কি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে?

বিঞ্জ ওয়াচিংয়ের এই যুগে মানুষের টিভি দেখা সম্ভবত যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। কোনো সিরিজের কয়েকটি এপিসোড এক বসায় দেখে ফেলা বেশ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, ঠিক এ কারণেই আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে? একারণেই কি আমরা প্রায়ই  আমাদের পাসওয়ার্ড, কার্ড নাম্বার ইত্যাদি ভুলে যাই?
টিবিএস ডেস্ক
14 September, 2021, 12:20 pm
Last modified: 14 September, 2021, 12:27 pm
মাত্রাতিরিক্ত টিভি দেখায় কমতে পারে মস্তিষ্কের ধূসর পদার্থ। ছবি: আইস্টকের সৌজন্যে

টেলিভিশনকে বোকা বাক্স বলে ডাকা নতুন কিছু নয়। অতিরিক্ত টিভি দেখা মস্তিষ্কের কার্যক্ষমতাকে নষ্ট করে, এই ধারণাও বেশ পুরোনো। তবে, নতুন এক গবেষণায় এই যুক্তির পক্ষে মিলছে বৈজ্ঞানিক সমর্থন।

গবেষকরা বলছেন, অতিরিক্ত টিভি দেখায় কমে যায় মস্তিষ্কের ধূসর পদার্থ। জনস হপকিনসের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের গবেষক ড. রায়ান ডোয়ার্টির মতে, মধ্য বয়সে আপনি যত বেশি টিভি দেখবেন, আপনার ব্রেইনের ধূসর পদার্থের আয়তনও ততই কমবে।

১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৫৯৯ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের টিভি দেখার চর্চার ওপর পরিচালিত এক গবেষণায় পাওয়া গেছে এই তথ্য। ডোয়ার্টি দেখতে পান, গড় সময়ের বেশি সময় ধরে যারা টিভি দেখছেন, তাদের মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স ও এন্টোরাইনাল কর্টেক্সে ক্ষয় হচ্ছে। অর্থাৎ, টিভি ব্রেইন নষ্ট করে দেয়, এরকম গতানুগতিক বক্তব্য আসলেও সত্যি।

ডোয়ার্টি বসে বসে টিভি দেখার চেয়ে অবসর যাপনের ভালো বিকল্পও বাতলে দিয়েছেন। তার মতে, বসে বোর্ড গেম খেলা টিভি দেখার চেয়ে ভালো।

বিঞ্জ ওয়াচিংয়ের এই যুগে মানুষের টিভি দেখা সম্ভবত যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। কোনো সিরিজের কয়েকটি এপিসোড এক বসায় দেখে ফেলা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, ঠিক এ কারণেই আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে? একারণেই কি আমরা প্রায়ই  আমাদের পাসওয়ার্ড, কার্ড নাম্বার ইত্যাদি ভুলে যাই?

বিষয়টি এত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কেননা, উল্লেখিত গবেষণায় দর্শকরা কী ধরনের অনুষ্ঠান দেখেছেন তা নিয়ে আলাদা বিশ্লেষণ করা হয়নি। আর তাই গঠনমূলক, চিন্তাশীল অনুষ্ঠান আপনার ওপর একইভাবে নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সেটা বলাও মুশকিল।

টিভি ২১ শতকের অন্যতম সাংস্কৃতিক মাধ্যম। সুতরাং একে হুট করে ঝেড়ে ফেলা হয়তো সম্ভব না। সময়ের সঙ্গে স্মার্ট টিভির প্রযুক্তিতেও আসছে নতুনত্ব। তবে, কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয়। আর তাই, নিজে থেকে টিভি দেখার সময় নির্ধারণ করুন এবং সৃষ্টিশীল কোনো অনুষ্ঠান নির্বাচন করুন।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

টেলিভিশন / টিভি / টিভি অনুষ্ঠান / টিভি দেখা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ
  • পূজায় ডি এল রায়ের গান 
  • হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net