Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহর ‘টি-টোয়েন্টি সেঞ্চুরি’

খেলা

টিবিএস রিপোর্ট
05 September, 2021, 04:15 pm
Last modified: 05 September, 2021, 06:16 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহর ‘টি-টোয়েন্টি সেঞ্চুরি’

২০০৭ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। ১৪ বছর পর সেপ্টেম্বরেই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টিবিএস রিপোর্ট
05 September, 2021, 04:15 pm
Last modified: 05 September, 2021, 06:16 pm
বিশ্বকাপেও এভাবে উদযাপন করতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

না, ব্যাট হাতে সেঞ্চুরি করেননি মাহমুদউল্লাহ রিয়াদ, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সবে বোলিং শুরু করেছে বাংলাদেশ। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান এখনও তামিম ইকবালই। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের সেঞ্চুরি হয়েছে ম্যাচ খেলায়।

প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক চড়াই উতড়াই পাড়ি দেওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি টস করতেই এই মাইলফলকে পৌঁছে যান।

সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশ দলের সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর সময়টাও দারুণ যাচ্ছে। জিম্বাবুয়ে সফর থেকে শুরু। এরপর টি-টোয়েন্টিতে স্বপ্নের ছন্দে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতেই জিতে মাহমুদউল্লাহর দল।

দারুণ এই সাফল্যে অধিনায়ক হিসেবে সফলতম হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ। সিরিজের প্রথম ম্যাচ জিতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেছেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচে জিতেছে।

এখন পর্যন্ত বাংলাদেশকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। এর মধ্যে ১২টিতেই জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর জয়ের গড় ৫০ ভাগ। মাশরাফি ২৮ ম্যাচে ১০টিতে দলকে জিতিয়ে এতদিন সফলতম ছিলেন। তার জয়ের গড় ৩৭.৩ ভাগ। অধিনায়কত্বের সফলতায় মাশরাফি ছাড়িয়ে আজ প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলে ফেললেন মাহমুদউল্লাহ। 

২০০৭ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। ১৪ বছর পর সেপ্টেম্বরেই ১০০তম ম্যাচ খেললেন তিনি। মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ১১০টি টি-টোয়েন্টি খেলেছে। এর মধ্যে ১০০টিতেই খেললেন তিনি।

টি-টোয়েন্টিতে ম্যাচ খেলায় মাহমুদউল্লাহর চেয়ে বাকিরা বেশ পিছিয়ে। ৮৮টি ম্যাচ খেলে দুই নম্বরে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন ৮৬টি ম্যাচ। চার নম্বরে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল খেলেছেন ৭৪ টি-টোয়েন্টি। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net