Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিসিবির কোষাগারে ৯০০ কোটি টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2021, 11:10 pm
Last modified: 09 September, 2021, 02:44 pm

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • ‘টাকা পরিশোধ করুন, নাহলে সম্পদ বিক্রি করুন’: বকেয়া দাবির বিষয়ে বিমা কোম্পানিগুলোকে অর্থমন্ত্রী
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেল দুদক

বিসিবির কোষাগারে ৯০০ কোটি টাকা

এতদিন বিসিবির কর্তাদের মুখে কখনও ৫০০ কোটি, কখনও ৬০০ কোটি টাকার কথা শোনা গেছে। কিন্তু শনিবার নাজমুল হাসান পাপন জানালেন, বিসিবির কোষাগারে আছে প্রায় ৯০০ কোটি টাকা। 
টিবিএস রিপোর্ট
04 September, 2021, 11:10 pm
Last modified: 09 September, 2021, 02:44 pm
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে ধনী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন সময়ে অন্য ফেডারেশনকেও আর্থিক অনুদান দেওয়ার নজির আছে বিসিবির। কেবল দেশেই নয়, ক্রিকেট দুনিয়ার সেরা পাঁচ বোর্ডের একটি বিসিবি। আগের তুলনায় বিসিবির আয় বেড়েছে। পাশাপাশি বেড়েছে ব্যয়ও। এরপরও বিসিবির ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) ৯০০ কোটি টাকা। 

যদিও এই অঙ্কটি নিয়ে ধোঁয়াশা আছে। এতদিন বিসিবির কর্তাদের মুখে কখনও ৫০০ কোটি, কখনও ৬০০ টাকার কথা শোনা গেছে। কিন্তু শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কোষাগারে আছে প্রায় ৯০০ কোটি টাকা। 

নাজমুল হাসানের এমন বক্তব্যের পর বিসিবিতে খোঁজ নিয়ে জানা যায়, অঙ্কটি ৯০০ কোটি নয়। বিসিবির এফডিআরে সাড়ে ৫৪৫ কোটি টাকার মতো আছে। নাম না প্রকাশ করার শর্তে বিসিবির এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সভাপতি মহোদয় বিসিবির মোট সম্পদের কথা বোঝাতে চেয়েছেন। আদতে বিসিবির এফডিআরে সাড়ে ৫৪৫ কোটি টাকার মতো আছে।'

ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, 'আগে হেড কোচ থাকত। এখন বোলিং, ফিল্ডিং, ব্যাটিং কোচ, ট্রেনার আছে জাতীয় দলে। এরপর এইচপিতে, মহিলা দলে, অনূধর্ব-১৯ দলেও বিদেশি কোচ। কী পরিমাণ খরচ বিসিবির বেড়েছে। ক্রিকেটাররা এবং ওদের সংশ্লিষ্টরা যে ধরনের সুযোগ-সুবিধা পেত, অন্তত এখন ১০ গুণ বেড়ে গেছে। আমাদের সব লোকাল স্পন্সর্স, বাইরের নয়। টাকা আমরা কম পাই (আইসিসির রাজস্ব থেকে)। এতকিছু করার পরও, আমাদের এখন এফডিআর আছে প্রায় ৯০০ কোটি টাকার মতো।'

এ ছাড়া আগামী অর্থ চক্রে আইসিসির রাজস্ব ভাগও বাংলাদেশ বেশি পাবে বলে দাবি করেন নাজমুল হাসান। তিনি বলেন, '২০২৩ সাল থেকে আমরা অনেক বেশি পাব। আমাদের এতোদিন যে অনুপাতে দিয়ে এসেছে, ওটা ঠিক না। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থ চক্রে পড়ে গিয়েছে। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। আমাদের দিতো জিম্বাবুয়ের সমান, এতো বছর ধরে।'

যদিও বিসিবি সভাপতির এই তথ্য সঠিক নয়। আইসিসির এই অর্থ চক্রেই অস্ট্রেলিয়াসহ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সমান ১২৮ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ। যা ২০১৭ সালে নিশ্চিত হয়। সবচেয়ে বেশি ৪০৫ মিলিয়ন ডলার পাচ্ছে ভারত। ইংল্যান্ড পাচ্ছে ১৩৯ মিলিয়ন ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় জিম্বাবুয়ে পাচ্ছে ৯৪ মিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

বিসিবি / এফডিআর / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • ‘টাকা পরিশোধ করুন, নাহলে সম্পদ বিক্রি করুন’: বকেয়া দাবির বিষয়ে বিমা কোম্পানিগুলোকে অর্থমন্ত্রী
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেল দুদক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net