Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2021, 09:00 pm
Last modified: 02 September, 2021, 09:08 pm

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা

নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু

দুটি রাজ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
টিবিএস ডেস্ক
02 September, 2021, 09:00 pm
Last modified: 02 September, 2021, 09:08 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আইডার প্রভাবে তীব্র বৃষ্টিপাতে ডুবে গেছে সাবওয়ে লাইন। বিমানের ফ্লাইটও স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিউ ইয়র্কে প্রথমবারের মতো বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও বুধবার রাতের এও বিপর্যয়কে 'আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার ভোর থেকেই জনবহুল মেট্রোপলিটন এরিয়ার যান ব্যবস্থা স্বাভাবিক করতে পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে।

নিউ ইয়র্ক গভর্ন ক্যাথি হোকুল সবাইকে ঘরে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করতে সময়ও চান তিনি। এদিকে, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাওয়ায় রাতে বহু মানুষ গন্তব্যে পৌঁছাতে পারেননি।

ঝড়ের কারণে ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্কে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ডের কথা জানায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি (এমটিএ) জানিয়েছে, বৃহস্পতিবার সকালেও নিউইয়র্ক সিটিতে সাবওয়ে পরিষেবা "অত্যন্ত সীমিত" ছিল।

এমটিএর ভারপ্রাপ্ত চেয়ার এবং সিইও জ্যানো লিবার স্থানীয় গণমাধ্যমকে জামান চলাচল আগের মতো হতে বেশ কয়েকদিন সময় লাগবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিতে সাবওয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনে পানি ঢুকতে দেখা গেছে। ফলে, দ্রুত সাবওয়ে থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয় বলে জানান লিবার।

পার্শ্ববর্তী নিউ জার্সিতেও একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন মেয়র হেক্টর লরা।

এর বাইরে নিউ জার্সিতে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

নিউ ইয়র্ক শহরে দুই বছরের শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে যে, পানির কারণে মানুষ বেজমেন্টে আটকা পড়েছে।

নিউ জার্সির মেয়র লরা জানান, বন্যার পানি থেকে সত্তর বছর বয়সী একজনের মৃতদেহ পাওয়া গেছে। গাড়ি চালানোর সময় পানিবদ্ধ হয়ে তিনি মারা যান। দমকলকর্মীরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

বুধবার নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গভর্নর জরুরি অবস্থার ঘোষণা দেন।

জরুরি নয় এমন সকল যানবাহন ভোর পাঁচটা পর্যন্ত রাস্তায় নিষিদ্ধ করা হয়।

বুধবার অন্তত পাঁচটি পানির ঢরআটলান্টিক সিটি রেললাইন ছাড়া নিউ জার্সির সকল ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

পেনসিলভেনিয়া ও নিউ জার্সিসহ উত্তরপূর্বের পাঁচ স্টেটের অন্তত দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাত্র তিনদিন আগে গত রোববার লুইজিয়ানায় শক্তিশালী হারিকেন আইডার আঘাতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

বন্যা / নিউ ইয়র্ক / নিউ জার্সি / ঘূর্ণিঝড় / আইডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • আকাশছোঁয়া দাম বিশ্বকাপ টিকিটের; 'চরম বিশ্বাসঘাতকতা' বলছেন সমর্থকরা
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net