Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি: ওবায়দুল কাদের 

বাংলাদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
31 August, 2021, 03:30 pm
Last modified: 31 August, 2021, 06:42 pm

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি: ওবায়দুল কাদের 

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
31 August, 2021, 03:30 pm
Last modified: 31 August, 2021, 06:42 pm
ফাইল ছবি/টিবিএস

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরির ধাক্কার ঘটনার পর আমি নিজেও ছুটে এসেছি- বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তারা কোন প্রকার আঘাত বা আঘাতের প্রভাব রয়েছে এমন কিছু পায়নি। বিষয়টি আঘাত লেগেছে বলে দেখানো হয়েছে, তবে আমি এটা বলতে পারি যে ওখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি"।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' এর ধাক্কার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, "এখানে বিষয়টি হচ্ছে পানির লেভেল থেকে স্প্যানের উচ্চতা ১৮.৩ মিটার। গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয় বিবেচনা করে ০.৫ মিটার বেশি রেখে উচ্চতা করা হয়েছে। বর্তমানে পানির লেভেল ৬ (মিটার)"।   

ধাক্কার বিষয়ে তিনি আরো বলেন, "এখানে সরেজমিনে দৃশ্যমান কিছু পাওয়া যায়নি। তারপরও বিষয়টি যেহেতু টেলিভিশন ভিডিওতে দেখানো হয়েছে কাজেই আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি"।  

তিনি বলেন, "যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সবাই সেতু বিভাগ, আর্মি, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ যৌথভাবে তদন্ত প্রক্রিয়া শেষ করুন; কেননা পদ্মা সেতু নিয়ে বারবার এ ধরনের ঘটনা হচ্ছে। এই সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে যে ডিজাইন এসেছে, তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। তারপরও এখানে সমস্যা থাকলে তা খতিয়ে দেখতে হবে। কোন প্রকার অন্তর্ঘাত রয়েছে কিনা সেটা খুঁজে বের করা দরকার"। 

সেতুমন্ত্রীর পরিদর্শনকালে পদ্মা সেতু সংশ্লিষ্ট সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। 

'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' ফেরির পরিচালক রাসেল জানান, "ফেরি থেকে স্প্যানের দূরত্ব অনেক। আমরা দূর থেকেই ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড নামিয়ে দিয়েছিলাম"। 

প্রসঙ্গত,  মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩নং পিলারের মাঝখানের "ওয়ান বি" স্প্যানে হালকা ধাক্কা লাগে ফেরি 'বীরশ্রেষ্ট জাহাঙ্গীর' এর  ফ্ল্যাগ স্ট্যান্ডের । সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়াঘাট থেকে রওনা হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার সময় মুন্সিগঞ্জের মাওয়ায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোন যাত্রী-যানবাহন ছিল না।

বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডে (পতাকা লাগানোর লোহার দণ্ড) হালকা ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোন ক্ষতি হয়নি।

এদিকে এ নিয়ে ৫ম বারের মত পদ্মা সেতুতে ফেরির আঘাত লাগল। ২০ জুলাই পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি 'শাহ মখদুমে'র তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি 'শাহ জালাল' পদ্মাসেতুর ১৭ নম্বর ফেরির সঙ্গে ধাক্কা লেগে পাইলক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে। সর্বশেষ ১৩ জুলাই ১০নং পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি।  

 

Related Topics

টপ নিউজ

পদ্মা বহুমুখী সেতু / পদ্মা সেতুর পিলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • শেষ হলো পদ্মা সেতুর কর্মযজ্ঞ, ৫ জুলাই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ
  • পদ্মা সেতু থেকে অটোরিকশাচালকের ঝাঁপ, উদ্ধার অভিযান চলমান 
  • পদ্মা সেতুর সুফল: মোংলা বন্দরে সরাসরি এলো গাড়িবাহী জাহাজ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘিরে যেভাবে বিস্তৃতি ঘটছে আবাসন প্রকল্পের

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net