Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
25 June, 2023, 11:05 am
Last modified: 25 June, 2023, 11:17 am

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

পদ্মা সেতু দিয়ে প্রতিদিন সাড়ে চার হাজারের বেশি মোটরসাইকেল পাড়ি দেয়: সেতু কর্তৃপক্ষ

বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পরদিনই বন্ধ করে দেওয়া হয়েছিলো মোটরসাইকেল চলাচল। ১০ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে দুই চাকার যানের জন্য গত ২০ এপ্রিল খুলে দেওয়া হয় সেতু।
মুন্সিগঞ্জ প্রতিনিধি
25 June, 2023, 11:05 am
Last modified: 25 June, 2023, 11:17 am
ফাইল ছবি

পদ্মা সেতুতে শর্তসাপেক্ষে মোটরসাইকেল পারাপার হচ্ছে দুই মাসের বেশি সময় ধরে। সেতু বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময় গড়ে প্রতিদিন পাড়ি দিচ্ছে সাড়ে চার হাজারের অধিক দুই চাকার এই যান।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, মোটরসাইকেল চলাচলের জন্য সেতু উন্মুক্তের পর গত ২০ এপ্রিল থেকে জুন ২৩ পর্যন্ত সেতুতে পাড়ি দিয়েছে ২ লাখ ৯৩ হাজার ২৮২টি মোটরসাইকেল। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর উত্তর থানা মোড় থেকে মোটরসাইকেল চলার সড়ক হয়ে নির্ধারিত লেন হয়ে সেতুতে উঠছে সব মোটরসাইকেল। পদ্মা সেতুর উত্তর থানার মোড় থেকে চালকদের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্রাফিক পুলিশ। 'স্বপ্নের সেতু' হয়ে সহজে ফিরতে পারায় খুশি মোটরসাইকেল আরোহীরা।

ঢাকা থেকে শরীয়তপুরগামী মোটরসাইকেল আরোহী জীবন সরকার বলেন, "ঢাকায় বড় ভাইয়ের ব্যবসার সাথে সহযোগী হিসাবে কাজ করি। বিভিন্ন প্রয়োজনে সপ্তাহে ২-১ বার বাড়িতে যেতে হয়। সেতু দিয়ে সহজেই এখন যেতে পারি। আমরা চেষ্টা করি, নিয়ম মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালানোর জন্য। সবাই সবাইকে উৎসাহ দেই নিয়ম মানার জন্য। যেন আর কখনো সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ না হয়।"

একই কথা জানান আরেক আরোহী মোঃ আশরাফ। তিনি বলেন, "মোটরসাইকেল চলতে দেওয়ায় এখন নিয়মিত ঢাকায় যাতায়াত করি। ছোট প্রয়োজনেও যাতায়াত করি, কারণ এখন ভোগান্তি নেই। আর মোটরসাইকেল চলায় সাশ্রয়ী, যাতায়াতও সহজ হয়েছে।"

একই মত দেন আরো বেশ কয়েকজন। তাদের মতে এখনো যারা নিয়ম অমান্য করে তাদের সতর্ক হওয়া উচিত। 

শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা

পদ্মা সেতুতে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এতে সেতুতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। নির্ধারিত লেন ও গতি মেনে চলতে নিরাপত্তা কর্মীদের সাথে কাজ করছে তারা। সেতুতে স্পিডগান দিয়ে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের মতে, বর্তমান ৮০-৯০ ভাগ চালক পুরোপুরি মেনে চলছে নিয়ম, নির্ধারিত গতি রাখছে অধিকাংশ চালক। 

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ বজলুর রহমান জানান, শৃঙ্খলা রক্ষায় আমাদের সার্বক্ষণিক তৎপরতা থাকছে। বিশৃঙ্খলার পরিমাণ কমে এসেছে। এরপরও আমাদের অভিযান চলছে। গত ২১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত দুই মাস নিয়ম অমান্য করায় ২৬৫ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। নির্ধারিত লেন অতিক্রম ও অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোয় তাদের জরিমানা করা হয়েছে। অচিরেই শতভাগ নিয়ম মানার জন্য আমাদের কার্যক্রম চলছে।    

তিনি আরো বলন, বিশৃঙ্খলা এড়াতে চালকদের সতর্ক ও নিয়ম মানতে হবে। 

প্রসঙ্গত, বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পরদিনই বন্ধ করে দেওয়া হয়েছিলো মোটরসাইকেল চলাচল। ১০ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে দুই চাকার যানের জন্য গত ২০ এপ্রিল খুলে দেওয়া হয় সেতু। 

Related Topics

টপ নিউজ

পদ্মা বহুমুখী সেতু / পদ্মা সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net