Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতে ও সংক্রমণ ছড়াতে আরও ভয়ঙ্কর করোনার নতুন সি.১.২ ভেরিয়েন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 August, 2021, 10:20 pm
Last modified: 31 August, 2021, 03:07 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতে ও সংক্রমণ ছড়াতে আরও ভয়ঙ্কর করোনার নতুন সি.১.২ ভেরিয়েন্ট

প্রতি মাসেই দ. আফ্রিকায় সি.১.২ ভেরিয়েন্ট সৃষ্ট সংক্রমণ বাড়ার ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। গত মে মাসে মোট সংক্রমণের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ হলেও জুন নাগাদ জিন সিকোয়েন্সিং তথ্যে এ হার ১.৬ শতাংশ উন্নীত হয়। এরপর, জুলাইয়ে হয়েছে ২ শতাংশ। এর আগে বেটা ও ডেল্টা ভেরিয়েন্ট বিস্তারের সময়ও একই রকম বৃদ্ধি দেখা দিয়েছিল।   
টিবিএস ডেস্ক
30 August, 2021, 10:20 pm
Last modified: 31 August, 2021, 03:07 pm

প্রথমে দক্ষিণ আফ্রিকা আর তারপর বিশ্বের বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন অভিযোজিত ধরন- সি.১.২। সার্স কোভ-২ ভাইরাসের এ ধরনটি আরও বেশি সংক্রামক হওয়ার পাশাপাশি টিকা প্রদত্ত সুরক্ষা ফাঁকি দিতেও অনেক বেশি সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে তারা এমন সতর্ক বার্তা দেন। 

যৌথ গবেষণাটি করেছেন দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস এবং কোয়াজুলু- নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্ল্যাটফর্মের বিজ্ঞানীরা। তাদের মতে, চলতি বছরে মে মাসে সর্বপ্রথম নতুন ধরনটি তাদের দেশেই শনাক্ত হয়।

এরপর সি.১.২ শনাক্ত হয় চীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ডে। গত ১৩ আগস্ট নাগাদ পাওয়া তথ্যের ভিত্তিতে একয়টি দেশে শনাক্তের কথা তুলে ধরা হয়। 

বিজ্ঞানীদের গবেষণাটি নিয়ে এখনও একই খাতের সহ-গবেষকদের পর্যালোচনা বা পিয়ার রিভ্যিউ বাকি। তবে এটির মুদ্রিত প্রকাশনা পূর্ব একটি সংস্করণ গত ২৪ আগস্ট চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অনলাইন জার্নাল মেডরেক্সিভ- এ প্রকাশিত হয়। সি.১ ধরনটি থেকে সি.১.২ অনেকখানি অভিযোজনের মাধ্যমে বৈশিষ্ট্যের দিক থেকে পরিবর্তিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ মহামারির প্রথম ঢেউ চলাকালীন সংক্রমণের মূল উৎস ছিল সি.১। 

সে তুলনায় অত্যাধিক ক্ষতিকারক ক্ষমতার কারণে সি.১.২- কে 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' বা বিপজ্জনক ধরনের কাতারে রেখেছেন গবেষকরা। 

দ. আফ্রিকাসহ বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগ সংক্রমণের উৎস হিসেবে এই ধরনটির ভূমিকাকে সংখ্যা-উপাত্তে কম দেখানো হচ্ছে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন। 

গবেষণা নিবন্ধে বলা হচ্ছে, প্রতি মাসেই দ. আফ্রিকায় সি.১.২ ভেরিয়েন্ট সৃষ্ট সংক্রমণ বাড়ার ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। গত মে মাসে মোট সংক্রমণের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ হলেও জুন নাগাদ জিন সিকোয়েন্সিং তথ্যে এ হার ১.৬ শতাংশ উন্নীত হয়। এরপর, জুলাইয়ে হয়েছে ২ শতাংশ। 

নিবন্ধটির লেখক বিজ্ঞানীরা বলেছেন, "এর আগে বেটা ও ডেল্টা ভেরিয়েন্ট বিস্তারের সময়ও একই রকম বৃদ্ধি দেখা দিয়েছিল।"  

  • সূত্র: এনডিটিভি 
     
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / সার্স কোভ-২ জীবাণুর অভিযোজন / সি.১.২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net