Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
শিম্পাঞ্জির সাথে ‘প্রণয়’, দর্শনার্থীর ওপর নিষেধাজ্ঞা চাপাল বেলজিয়ান চিড়িয়াখানা  

অফবিট

টিবিএস ডেস্ক
26 August, 2021, 12:45 pm
Last modified: 26 August, 2021, 12:56 pm

Related News

  • খ্যাতিমান শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ও পরিবেশবাদী জেন গুডঅল মারা গেছেন
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা
  • ওষুধি গাছ ব্যবহার করে নিজের ক্ষত সারাতে পারে শিম্পাঞ্জি: গবেষণা
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

শিম্পাঞ্জির সাথে ‘প্রণয়’, দর্শনার্থীর ওপর নিষেধাজ্ঞা চাপাল বেলজিয়ান চিড়িয়াখানা  

“শিম্পাঞ্জিটি প্রতিনিয়তই দর্শনার্থীদের দ্বারা ঘিরে থাকে, ফলে অন্যান্য প্রাণীরা তাকে উপেক্ষা করে এবং নিজেদের দলের অংশ বলে মনে করে না”।
টিবিএস ডেস্ক
26 August, 2021, 12:45 pm
Last modified: 26 August, 2021, 12:56 pm
ছবি-সংগৃহীত

বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানা এক পুরনো দর্শনার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে; ফলে তিনি আর তার প্রিয় শিম্পাঞ্জির খাঁচার সামনে যেতে পারবেন না।

এ সপ্তাহেই এডি টিমারম্যানসকে এন্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় যে, তিনি আর তার 'চোখের মনি' চিতাকে দেখতে পাবেন না। চিতা হলো চিড়িয়াখানাটির ৩৮ বছর বয়স্ক শিম্পাঞ্জির নাম।

গত চার বছর ধরে প্রতি সপ্তাহে চিতাকে দেখে আসছিলেন এডি। বেলজিয়ামের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, "আমি এই প্রাণীটিকে ভালবাসি, আর সেও আমাকে ভালবাসে"।

শিম্পাঞ্জিটির সাথে তার এই বন্ধনকে 'সত্যিকার প্রণয়ের সম্পর্কের' সাথে তুলনা করেছেন এডি টিমারম্যানস। কাচের ওপাশ থেকে চিতাকে চুম্বন এবং হাত নেড়ে অভিবাদনের কিছু ভিডিও ক্লিপও তিনি শেয়ার করেছেন।

কান্নাজড়িত কন্ঠে সেই চ্যানেলকে এডি বলেন, "আমি তো এর বেশি কিছু চাইনি। তারা কেন আমার কাছ থেকে এটুকু কেড়ে নিতে চাইছে?" 

"ডজন ডজন দর্শনার্থী প্রতিদিন চিতাকে দেখতে আসছে, শুধু আমিই পারবো না!" 

কিন্তু এন্টওয়ার্প চিড়িয়াখানার মুখপাত্র ও চিড়িয়াখানার ম্যামালস তথা স্তন্যপায়ী প্রাণীদের দেখাশোনার দায়িত্বে থাকা সারা লাফাউট জানান, বিবেচনার পরেই এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বেলজিয়ান চ্যানেল এটিভিকে সারা বলেন, "চিতা প্রতিনিয়তই দর্শনার্থীদের দ্বারা ঘিরে থাকে, ফলে অন্যান্য প্রাণীরা তাকে উপেক্ষা করে এবং নিজেদের দলের অংশ বলে মনে করে না"।

"টিমারম্যানস এবং অন্যান্য দর্শনার্থীদের সাথে চিতার মিথষ্ক্রিয়ার ফলে চিড়িয়াখানা খোলার বাকি পুরোটা সময় সে একা একা বিচ্ছিন্নভাবে কাটায়; গোত্রের অন্যান্য প্রাণী তার সাথে মেশে না"।

"যে প্রাণী অতিরিক্ত মানুষের সাহচর্যে থাকে, তাকে দলের অন্যান্যরা সম্মানের চোখে দেখে না", যোগ করেন সারা।

ডাচ দৈনিক পত্রিকা ডি জেলডারল্যান্ডারের মতে, এক সময় চিতাকে পোষ্য হিসেবেই পালন করা হতো। কিন্তু তার আচরণ নিয়ন্ত্রণহীন মনে হওয়ায় চিতার পালনকর্তা ৩০ বছর আগে তাকে চিড়িয়াখানায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পত্রিকাটি আরও জানিয়েছে, চিতার সাথে দলের অন্যান্যদের দ্বন্দ্বের খবর পুরনো। ২০০৮ সালে গোত্রের কিছু শিম্পাঞ্জি চিতাকে আক্রমণ করে বসে বলে জানা গেছে। 

এন্টওয়ার্প চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেন, টিমারম্যানসকে চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে যখন তিনি চিতার মতো প্রাণীদের সাথে যোগাযোগ করবেন, তখন তাকে তার আচরণ সংশোধন করতে বলা হয়েছে। 

সেই মুখপাত্র বলেন, "আমরা টিমারম্যানসকে বলেছি, তিনি যেন একটি  শিম্পাঞ্জিকে শিম্পাঞ্জির মতোই থাকতে দেন; তার সাথে খুব বেশি সময় না থাকার বা তার মনোযোগ আকর্ষণের চেষ্টা না করেন। আমরা এসব কারণ ইতিমধ্যে টিমারম্যানসকে ব্যাখ্য করেছি এবং এটাই যে চিতার জন্য উপকারী তাও বুঝিয়ে বলেছি"।

  • সূত্র- ইনসাইডার 
     

Related Topics

টপ নিউজ

অফবিট / শিম্পাঞ্জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • খ্যাতিমান শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ও পরিবেশবাদী জেন গুডঅল মারা গেছেন
  • শিম্পাঞ্জিরা দিনে দুই-তিন বোতল বিয়ারের সমান অ্যালকোহল গ্রহণ করে: গবেষণা
  • ওষুধি গাছ ব্যবহার করে নিজের ক্ষত সারাতে পারে শিম্পাঞ্জি: গবেষণা
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net