Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বরিশালের ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বৈঠক, 'ভুল বোঝাবুঝি'র অবসান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2021, 01:50 pm
Last modified: 23 August, 2021, 03:51 pm

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

বরিশালের ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বৈঠক, 'ভুল বোঝাবুঝি'র অবসান 

"আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল," বলেন নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন।
টিবিএস রিপোর্ট
23 August, 2021, 01:50 pm
Last modified: 23 August, 2021, 03:51 pm

বরিশালে ইউএনও'র বাসভবনে হামলার ছয় দিন পর এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে এক বৈঠকের আয়োজন করেন বিভাগীয় কমিশনার। বৈঠক শেষে এ ঘটনা 'ভুল বোঝাবুঝি' ছিল জানিয়ে সমস্যার সমাধান হয়েছে বলে জানান তারা। 

মেয়র সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসন ও পুলিশের করমকর্তাদের মধ্যে এ বৈঠক হয়। 

"আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল," বলেন নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন। বৈঠকের পর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন হয়েছে বলে জানান তিনি। বৈঠকের উপস্থিত সবাই এ ঘটনাকে আর সামনে না বাড়ানোর ব্যাপারে একমত হন। 

 এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে ও শহরে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সিটি করপোরেশন একত্রে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। 

"কমিশনার আমাদের চা-পার্টির জন্য তার বাসভবনে নিমন্ত্রণ করেন। তবে তিনি আমাদের রাতের খাবার খেতে বলেন। নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে আমাদের," যোগ করেন তিনি। 

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, উপ মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন মাহমুদ, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস প্রাঙ্গণ থেকে কিছু ব্যানার অপসারণ করাকে কেন্দ্র করে গত বুধবার রাতে আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কয়েক ডজন কর্মী ইউএনওর বাসভবনে হামলা চালায়। সেই সংঘর্ষের পর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে মোট ৯৪ জনের বিরুদ্ধে মামলা করে ইউএনও এবং পুলিশ। 

Related Topics

টপ নিউজ

বরিশাল / ইউএনও / মেয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net