Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিমানে একা বিশ্বভ্রমণ অভিযানে ১৯ বছরের কিশোরী

অফবিট

টিবিএস ডেস্ক
20 August, 2021, 12:05 pm
Last modified: 20 August, 2021, 12:07 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
  • ২৭ বছর ধরে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ: অবশেষে বাড়ি ফেরার পথে 'মিশ্র অনুভূতি' কার্ল বুশবির
  • দুবাই এয়ারশোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বিমানে একা বিশ্বভ্রমণ অভিযানে ১৯ বছরের কিশোরী

'আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি। আমার মনে হয়, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা মহাকাশেই রয়েছে,' বলেন বিশ্বরেকর্ডের হাতছানিতে থাকা জারা রাদারফোর্ড।
টিবিএস ডেস্ক
20 August, 2021, 12:05 pm
Last modified: 20 August, 2021, 12:07 pm
১৮ আগস্ট ২০২১: অভিযান শুরুর মুহূর্তে জারা রাদারফোর্ড। ছবি: নিকোলাস মাটেলিঙ্ক/এএফপি

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম নারী হিসেবে সারা বিশ্বে একা বিমানভ্রমণের সংকল্প নিয়েছেন ১৯ বছর বয়সী পাইলট জারা রাদারফোর্ড। গত বুধবার তিনি এই তিন মাসব্যাপী ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পশ্চিম বেলজিয়ামের কর্টরজিক-ওয়েভেলজেম বিমানবন্দর থেকে নিজের 'শার্ক আলট্রালাইট' বিমান নিয়ে উড়াল দিয়েছেন তিনি। বলে রাখা ভালো, শার্ক আলট্রালাইট বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মাইক্রোলাইট এয়ারক্রাফট।

ব্রিটিশ-বেলজিয়ান বংশোদ্ভূত এই কিশোরীর প্রত্যাশা, তার ভ্রমণের গল্প নারীদের উৎসাহিত করবে; তাতে নারীরা স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) খাতে পড়াশোনা এবং বিমানচালনা নিয়ে কাজ করার ব্যাপারে আরও আগ্রহী হয়ে উঠবে।

জারাকে নিয়ে উড়ছে বিমান। ছবি: ভার্জিনিয়া মায়ো/এপি

জারা বলেন, 'ছোটবেলা থেকেই বিমানচালনা বিদ্যা ও স্টেম খাতের পড়াশোনার প্রতি আমার ব্যাপক আগ্রহ ছিল। আশেপাশের অন্য মেয়েদের মধ্যে আমি সেই আগ্রহ দেখতে পাইনি। আমার মনে হতো এটা খুবই দুঃখজনক ও হতাশার। আশা করছি, আমি নারীদের এই খাতে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারব।'

এই মুহূর্তে জারার লক্ষ্য, শায়েস্তা ওয়াইজের হাত থেকে বিজয়ীর খেতাব ছিনিয়ে আনা। ৩০ বছর বয়সে একা বিশ্বভ্রমণ (বিমানে) করে রেকর্ড করেছিলেন ওয়াইজ।

এদিকে পুরুষদের ক্ষেত্রে, এই রেকর্ড এখন ম্যাসন অ্যান্ড্রুসের দখলে, যিনি ১৮ বছর বয়সে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন।

জারা রাদারফোর্ড। ছবি: স্টিভ পারসনস/পিএ

জারার পরিকল্পনা মতো সব এগোলে, তার পুরো ভ্রমণ শেষ করতে তিন মাস সময় লাগবে। এই সময়ে তিনি ৫২টি দেশে যাত্রাবিরতি করবেন। এসব দেশের মধ্যে আছে- গ্রিনল্যান্ড, চীন ও নিকারাগুয়া। 

যাত্রাবিরতিতে তিনি সেসব দেশের স্থানীয় কোনো পরিবারের সঙ্গে অথবা হোটেলে থাকবেন।

জারা রাদারফোর্ড। ছবি: ভার্জিনিয়া মায়ো/এপি

জারার বাবা-মা দুজনেই পাইলট। ভবিষ্যতে একজন নভোচারী হওয়ার স্বপ্ন নিয়ে আগামী বছরই বিশ্ববিদ্যালয়ে পা রাখবেন এই কিশোরী।

'আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি। আমার মনে হয়, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারটা মহাকাশেই রয়েছে,' বলেন জারা।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ / ফিচার

জারা রাদারফোর্ড / বিশ্বভ্রমণ / বিমানে বিশ্বভ্রমণ / পাইলট / অ্যাডভেঞ্চার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • যান্ত্রিক ত্রুটিযুক্ত সোমালিয়ার বিমান সাগরের তীরে নামিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট
  • ২৭ বছর ধরে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ: অবশেষে বাড়ি ফেরার পথে 'মিশ্র অনুভূতি' কার্ল বুশবির
  • দুবাই এয়ারশোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net