Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের জন্য প্রস্তুত চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 August, 2021, 10:45 pm
Last modified: 16 August, 2021, 10:48 pm

Related News

  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের জন্য প্রস্তুত চীন

চীন এখনো আফগানিস্তানের নতুন নেতৃত্ব হিসেবে তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে শীঘ্রই আসতে পারে এই স্বীকৃতি।
টিবিএস ডেস্ক
16 August, 2021, 10:45 pm
Last modified: 16 August, 2021, 10:48 pm
আফগানিস্তানে অবস্থিত চীনা দূতাবাস।

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সোমবার চীন সরকারের একজন মুখপাত্র জানান, আফগানিস্তানের সাথে 'বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক' সম্পর্ককে আরও গভীর করতে প্রস্তুত চীন।

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করার পর থেকেই তালেবানের সাথে এক ধরণের অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখে চলেছে বেইজিং, যা দেশজুড়ে কট্টরপন্থী সংগঠনটির অগ্রগতিকে উৎসাহিত করেছে।

আফগানিস্তানের সাথে ৭৬ কিলোমিটারের সীমিত সীমানা ভাগ করে থাকে চীন। বেইজিং দীর্ঘদিন ধরে আশঙ্কা করছে যে, সংখ্যালঘু উইঘুর বিচ্ছিন্নতাবাদীরা জিনজিয়াংয়ের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে আফগানিস্তানে গিয়ে নিজেদের সুগঠিত করে ফেলতে পারে। এই ব্যাপারে গত মাসে তিয়ানজিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে তালেবানের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে আফগানিস্তানকে কেউ জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে না বলে প্রতিশ্রুতি দেয় তালেবানরা।  বিনিময়ে চীন আফগানিস্তানের পুনর্গঠনের জন্য অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগের প্রস্তাব দেয়।

সোমবার চীন সরকার জানিয়েছে, দেশটি আফগানিস্তানের সাথে সম্পর্ক গভীর করার সুযোগকে "স্বাগত" জানাচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, 'তালেবান বরাবরই চীনের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছে, এবং তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণের অপেক্ষায় আছে।'

'আমরা এটাকে স্বাগত জানাই। চীন স্বাধীনভাবে আফগান জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান করে, এবং আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলার ব্যাপারে আশাবাদী।'

হুয়া তালেবানকে 'সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর', একটি 'উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইসলামী সরকার' প্রতিষ্ঠার পূর্ব প্রতিশ্রুতি রক্ষা, এবং আফগান ও বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির মাঝে কয়েক মাস আগেই আফগানিস্তান থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিলেও কাবুলে চীনের দূতাবাস চালু থাকবে বলে জানিয়েছেন হুয়া। 

স্থিতিশীলতা এবং বাণিজ্য 

তালেবানের দখল চীনের সামনে একটি কৌশলগত দরজা খুলে দিয়েছে, যেখানে ঝুঁকি এবং সুযোগ উভয়ই রয়েছে। 

পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা যুদ্ধের পর এখন আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই বেইজিংয়ের প্রধান লক্ষ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, কাবুলে স্থিতিশীল ও সহযোগিতামূলক প্রশাসন দায়িত্ব নিলে সেটি চীনের জন্য আফগানিস্তানে এবং মধ্য এশিয়ায় তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সম্প্রসারণের পথ সুগম করে তুলবে।

এদিকে তালেবানরা চীনকে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করতে পারে।

চীন এখনো আফগানিস্তানের নতুন নেতৃত্ব হিসেবে তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে শীঘ্রই আসতে পারে এই স্বীকৃতি। গত মাসেই তিয়ানজিনে একটি বৈঠকে ওয়াং ই তালেবানকে একটি  'গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি' বলে অভিহিত করেছিলেন।

  • সূত্র: ডন। 

Related Topics

টপ নিউজ

চীনা কূটনীতি / চীন / আফগানিস্তান / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net