Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আইপিএল খেলতে বাধা নেই ওয়ার্নার-স্মিথদের

খেলা

টিবিএস ডেস্ক
15 August, 2021, 04:05 pm
Last modified: 15 August, 2021, 04:08 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

আইপিএল খেলতে বাধা নেই ওয়ার্নার-স্মিথদের

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের বাকি অংশ। আইপিএল শেষে এখানেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
টিবিএস ডেস্ক
15 August, 2021, 04:05 pm
Last modified: 15 August, 2021, 04:08 pm
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ছবি: আইপিএল

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরু হতে বেশি বাকি নেই। এর মাঝে ছিল আরেকটি আলোচনা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথাবার্তা হচ্ছিল। সব মিলিয়ে আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। তবে সেটা আর নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিয়েছে। 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে গত মে মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। আইপিএল শেষে এখানেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলকে বেছে নেওয়ার কারণেই মূলত ক্রিকেটারদের আসরটিতে খেলার অনমুতি দেওয়া হয়েছে। 

দুদিন আগেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল সেরা মঞ্চ। এখানে বিশ্বমানের ক্রিকেট খেলে প্রস্তুতি সেরে নিতে সমস্যা হবে অজি ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়াও একইভাবে চিন্তা করেছে।

এই সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কিছুটা প্রভাব পড়বে। টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের শুরুতে খেলতে পারবে না শীর্ষ ক্রিকেটারদের একটা বড় অংশ। গত বছরও আইপিএলের কারণে তারা খেলতে পারেননি। করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে গিয়েছিল। আর ওই সময়ই শুরু হয় ঘরোয়া ক্রিকেট। 

আইপিএল চলাকালীন আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আলোচনা চলছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে ওই সিরিজ বাতিল করার খবর নিশ্চিত হওয়ার পর নিজেদের ক্রিকেটারদের আইপিএলের জন্য ছেড়ে দেওয়ার অনুমতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে ৮ জন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে আসেননি। তারা হলেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও ড্যানিয়েল স্যামস। সন্তানসম্ভবা সঙ্গিনীর পাশে থাকতে আইপিএল খেলবেন না কামিন্স, বাকি সবাই আইপিএলে অংশ নেবেন। 

বাংলাদেশ সফরে আসা ৯ জনের আইপিএল চুক্তি আছে। তারা  হলেন জশ হ্যাজেলউড, রাইলি মেরেডিথ, ড্যান ক্রিস্টিয়ান, মইজেস হেনরিকস, মিচেল মার্শ, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাস্পা, অ্যান্ড্রু টাই ও জশ ফিলিপি। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ খেলতে পারবেন না চোটের কারণে।

Related Topics

টপ নিউজ

আইপিএল / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / ক্রিকেট অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net