Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
৩০ মিনিটেই মেসির সব জার্সি বিক্রি শেষ

খেলা

টিবিএস ডেস্ক
11 August, 2021, 05:05 pm
Last modified: 11 August, 2021, 05:08 pm

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

৩০ মিনিটেই মেসির সব জার্সি বিক্রি শেষ

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিজেদের খেলোয়াড় হিসেবে পিএসজি ঘোষণা দেওয়ার ৩০ মিনিটের মধ্যে মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে। চড়া দামেই মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি।
টিবিএস ডেস্ক
11 August, 2021, 05:05 pm
Last modified: 11 August, 2021, 05:08 pm
১০ নম্বর নয়, ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে মেসিকে। ছবি: পিএসজি

২০০৮ সাল থেকে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলেও তার জার্সি নম্বর ১০। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ১০ নম্বর নয়, রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার খেলবেন ৩০ নম্বর জার্সি পরে। তাতে কী মেসির জার্সির কদর কমে যাবে? মোটেও তেমন নয়, নিজেদের খেলোয়াড় হিসেবে পিএসজি মেসির নাম ঘোষণা করার ৩০ মিনিটের মধ্যে মেসির সব জার্সি বিক্রি হয়ে গেছে।

দুই বছরের চুক্তিতে ফরাসি জায়ান্ট পিএসজিতে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় পিএসজি। বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি হয়েছে মেসির। তৃতীয় বছরের চুক্তি করার সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্নের বিষয়টি জানানোর কিছুক্ষণ মধ্যেই মেসির সব জার্সি বিক্রি হয়ে যায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এসপানা তাদের খবরে এমনই জানিয়েছে। সাংবাদিক জোনাস আদনান গিয়াভেরের বরাদ দিয়ে ফুটবল এসপানা তাদের খবরে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণার পরই তার জার্সি কেনার জন্য হুড়োহুড়ি লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সব জার্সি। 

চড়া দামেই মেসির জার্সি বিক্রি করেছে পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রতিটি জার্সি ১৫৭.৯৯ ইউরোতে (প্রায় ১৫ হাজার ৭২০ টাকা) বিক্রি করা হয়েছে। পিএসজির স্কোয়াডে মেসির জার্সির দামই সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে বেশি দাম  নেইমার, কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসদের জার্সির। তাদের জার্সির দাম ১০৭.৯৯ ইউরো করে (প্রায় ১০ হাজার ৭৪৫ টাকা)।

নেইমারের কারণে পিএসজিতে ১০ নম্বর জার্সি পাননি মেসি? এমন প্রশ্ন জাগলেও আদতে তেমন কিছৃু নয়। দুই বন্ধুর মধ্যে এতটাই বোঝাপড়া যে, জার্সি নম্বর কোনো বাধাই হয়নি। নেইমার মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন, মেসিকে প্রস্তাবও দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মেসি ১০ নম্বর নেননি, তিনি বেছে নিয়েছেন ৩০ নম্বর।

এই ৩০ নম্বর জার্সির সঙ্গে মেসির পরিচয় অবশ্য বহুদিনের। ৩০ নম্বর জার্সিতেই ২০০৪ সালে বার্সেলোনার মূল দলে যাত্রা শুরু হয়েছিল কিশোর মেসির। ৩৪ বছর বয়সে এসে প্রথমবারের মতো ক্লাব পাল্টানো মেসি ফিরে গেলেন কৈশরে, আবারও গায়ে তুলতে যাচ্ছেন ৩০ নম্বর জার্সি।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / পিএসজি / জার্সি / লিগ ওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net