Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জিভে জল আনা বিজ্ঞাপনে উপোস ভাঙায় ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে মামলা!

অফবিট

টিবিএস ডেস্ক
08 August, 2021, 01:10 pm
Last modified: 08 August, 2021, 04:32 pm

Related News

  • সরকার-নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের
  • প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসানো হবে: আসিফ মাহমুদ
  • দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙতে একসঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার, শিক্ষার্থীরা
  • সুইস গ্রাম্য রেঁস্তোরায় দুই বার্গার, ফ্রাই ও সোডার জন্য ১০০ ডলার গুনতে হলো দম্পতিকে!

জিভে জল আনা বিজ্ঞাপনে উপোস ভাঙায় ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে মামলা!

নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে ম্যাকডোনাল্ড'সের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন ওই নারী।
টিবিএস ডেস্ক
08 August, 2021, 01:10 pm
Last modified: 08 August, 2021, 04:32 pm
ম্যাকডোনাল্ড'সের বার্গার। ছবি: পিন্টারেস্ট

খ্রিস্টানদের ধর্মীয় ব্রত 'লেন্ট' (ইস্টারের পূর্বে ৪০ দিনব্যাপী সংযম) পালনের সময়ে খাবারের চটকদার বিজ্ঞাপন দেখিয়ে উপবাস ভঙ্গ করানোয় ফাস্ট-ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড'সের বিরুদ্ধে মামলা করেছেন এক রাশিয়ান নারী।

রাশিয়ার অমস্ক শহরের বাসিন্দা, সেনিয়া ওভচিন্নিকোভা নামের সেই নারী একজন অর্থোডক্স খ্রিস্টান। বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট-ফুড রেস্টুরেন্টটির বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে, বার্গারের চটকদার বিজ্ঞাপনের ব্যানার দেখিয়ে ম্যাকডোনাল্ড'স তার রোজা ভঙ্গ করিয়েছে।

ম্যাকডোনাল্ড'সের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগও এনেছেন তিনি। 'লেন্ট' এমন একটি সময় যখন ধর্মপ্রাণ খ্রিস্টানরা মাংস ও অন্যান্য পশুজাত খাবার খাওয়া থেকে বিরত থাকেন। নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে ম্যাকডোনাল্ড'সের কাছে থেকে ১০০০ রুবল ক্ষতিপূরণ দাবি করেছেন ওভিচিন্নিকোভা।

মামলার অভিযোগে ২০১৯ সালের এপ্রিল মাসের একটি ঘটনার কথা উল্লেখ করেন ওভচিন্নিকোভা, যখন তিনি 'লেন্ট' উপলক্ষে উপবাস পালন করছিলেন। তিনি দাবি করেন, সারা মাসজুড়ে তিনি কোনো মাংস না খেলেও অমস্কের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ম্যাকডোনাল্ড'সের চিজবার্গার ও চিকেন নাগেটসের একটি চটকদার-আকর্ষণীয় বিজ্ঞাপন দেখেন।

এর আগে বিগত ১৬ বছর ধরে প্রতিটি 'লেন্ট' এ উপবাস রাখতে সক্ষম হলেও, সেদিন বিজ্ঞাপনটি দেখে লোভ সামলাতে পারেননি ওভচিন্নিকোভা। এরপর তিনি নিকটস্থ ম্যাকডোনাল্ড'সের দোকানে গিয়ে উপস্থিত হন এবং একটি বার্গার অর্ডার করেন। যদিও নিজের দুর্বলতা নিয়ে সঙ্গে সঙ্গেই অনুতপ্ত হয়েছিলেন, তবুও লেন্টের সময়ে এমন বিজ্ঞাপন প্রচারের অভিযোগে তিনি ফাস্ট-ফুড চেইনকেই দোষী সাব্যস্ত করেন।

সেনিয়া ওভচিন্নিকোভা বলেন, "এক মাস উপবাস পালন করে ফেলার পরেও আমি তাদের বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে পারিনি। ম্যাকডোনাল্ড'সের এমন কাজের মধ্য দিয়ে ভোক্তা সুরক্ষা আইন ভঙ্গ করা হয়েছে। আমি আদালতকে এই ঘটনার তদন্ত করতে অনুরোধ করেছি। আর যদি সত্যিই আইন ভঙ্গ হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে ১০০০ রুবল চেয়েছি।"

ওভচিন্নিকোভার এই মামলার শুনানির তারিখ এখনও ধার্য হয়নি বলে সংবাদ মাধ্যম জামোস্কভোরেটস্কি প্রেস সার্ভিসকে জানিয়েছে আদালত সূত্র।

সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

বার্গার / ম্যাকডোনাল্ড'স / ভোক্তা অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • সরকার-নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের
  • প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসানো হবে: আসিফ মাহমুদ
  • দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙতে একসঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার, শিক্ষার্থীরা
  • সুইস গ্রাম্য রেঁস্তোরায় দুই বার্গার, ফ্রাই ও সোডার জন্য ১০০ ডলার গুনতে হলো দম্পতিকে!

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net