Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙতে একসঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার, শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 09:20 am
Last modified: 12 August, 2024, 09:22 am

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙতে একসঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার, শিক্ষার্থীরা

রোববার (১১ আগস্ট) কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় ছাত্রদের পক্ষ থেকে এসব কথা জানানো হয়
টিবিএস রিপোর্ট
12 August, 2024, 09:20 am
Last modified: 12 August, 2024, 09:22 am
শুক্রবার (৯ আগস্ট) কারওয়ান বাজারে বাজার মনিটরিংয়ে নামে শিক্ষার্থীরা। ছবি: জহির রায়হান/টিবিএস

নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ঢাকাসহ সারাদেশে বাজার মনিটরিংয়ের কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 

রোববার (১১ আগস্ট) কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় ছাত্রদের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। 

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, ছাত্রদের পক্ষ থেকে ১২টি প্রস্তাবনা তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামীন মোল্লা। 

সভায় ইয়ামীন মোল্লা বলেন, ছাত্র-জনতা কর্তৃক টিম করে শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় বাজার তদারকি ও ভোক্তার কাজে সার্বিক সহযোগীতা করবে। 

এজন্য প্রতিটি জেলা-উপজেলায় এ ধরনের মতবিনিময় সভার আয়োজনের অনুরোধ জানানো হয়। 

সভায় বাজার তদারকির সময় পণ্য ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করা, প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক, বাজার-রাস্তা-সরকারি জায়গা দখল করলে তাদের উৎখাত করা, সব ধরনের চাঁদাবাজি, সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এলাকাভিত্তিক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল তালিকা তৈরি করা, বাজার ব্যবস্থাপনায় দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা, এক সপ্তাহের মধ্যে বাজারে স্থিতীশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। 

ইয়ামীন মোল্লা বলেন, "এখন মানবিক মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ন প্রয়োজন। আমরা শপথ করব, দুর্নীতি করব না, কোনো স্বজনপ্রীতি করব না; সিন্ডিকেট, চাঁদাবাজি ও দখলদারি করব না। আমরা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসলে দেশ আবার আগের মতো হয়ে যাবে।" 

অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, "এখন সুযোগ এসেছে বাজারকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যাওয়ার। এই সভায় সকলের মতামতের ভিত্তিতে অধিদপ্তর কর্তৃক পরিচালিত বাজার তদারকি কার্যক্রমের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার জন্য গাইডলাইন তৈরি করা হবে।"

তিনি বলেন, "অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ৫ জন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগ ও জেলা কার্যালয়ের একজন করে ফোকাল কর্মকর্তা থাকবেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে যোগাযোগ রাখবেন।" 

Related Topics

টপ নিউজ

ভোক্তা অধিকার / কাঁচাবাজার / নিত্যপণ্য / বাজার তদারকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net