Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ফটোশুটে না আসায় ১৫ কোটি টাকার মামলা খেলেন কেন্ডাল জেনার

বিনোদন

টিবিএস ডেস্ক
06 August, 2021, 05:55 pm
Last modified: 06 August, 2021, 06:07 pm

Related News

  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি

ফটোশুটে না আসায় ১৫ কোটি টাকার মামলা খেলেন কেন্ডাল জেনার

মডেলের আইনজীবীরা পাল্টা দাবি করেছেন, এই মামলার কোনো ভিত্তি নেই।
টিবিএস ডেস্ক
06 August, 2021, 05:55 pm
Last modified: 06 August, 2021, 06:07 pm
কেন্ডাল জেনার। ছবি: সংগৃহীত

ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড লিউ জো'র সাথে করা একটি মডেলিং চুক্তি ভঙ্গ করায় মামলার মুখোমুখি হতে হচ্ছে 'কিপিং আপ উইদ দ্য কার্দেশিয়ান্স'খ্যাত মার্কিন মডেল কেন্ডাল জেনারকে।

নিউইয়র্কের একটি আদালতে করা এই মামলায় লিউ জো দাবি করেছে, কেন্ডালের সাথে দুইটি ফটোশুটের চুক্তি করেছিল তারা, যার দ্বিতীয়টিতে উপস্থিত হননি ২৫ বছর বয়সী এই মডেল। সেজন্য তার কাছে অগ্রিম দেওয়া ১৫ লাখ ডলার (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) এবং এরসঙ্গে ২০ শতাংশ সার্ভিস ফি দাবি করেছে ইতালিয়ান প্রতিষ্ঠানটি; যা সব মিলিয়ে দাঁড়ায় ১৮ লাখ ডলার (প্রায় ১৫ কোটি ২৪ লাখ টাকা)।

২০১৯ সালের জুলাইয়ে হওয়া প্রথম ফটোশুটে কেন্ডাল অংশ নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ফটোশুটটি হওয়ার কথা ছিল লন্ডনে, গত বছর মার্চে। অগ্রিম সম্মানি পেলেও করোনাকালীন ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য দ্বিতীয় ফটোশুটে উপস্থিত হতে পারেননি কেন্ডাল। পরিস্থিতি বিবেচনায় দুই দলই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয় ফটোশুটটি পিছিয়ে বছরের শেষদিকে নিয়ে যাওয়ার।

কেন্ডাল জেনার। ছবি: ভি ম্যাগাজিন

লিউ জো'র দাবি, এরপর তারা সে ফটোশুটের জন্য বেশ কিছু তারিখ ও স্থান ঠিক করলেও কেন্ডাল তাদের প্রস্তাবে কোনো সাড়া দেননি, নিজে থেকে বিকল্প কোনো প্রস্তাব রাখেননি এবং শেষ পর্যন্ত লিউ জো'র সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। 

কেন্ডাল জেনারের আইনজীবীরা পাল্টা দাবি করেছেন, এই মামলার কোনো ভিত্তি নেই। করোনার জন্য পিছিয়ে যাওয়া এই প্রজেক্টের জন্য কেন্ডাল জেনারের পক্ষ থেকে বেশ কিছু বিকল্প প্রস্তাব রাখা হয়েছিল বলেও দাবি তাদের।

View this post on Instagram

A post shared by Liu Jo (@liujoglobal)

এদিকে লিউ জো দাবি করেছে, গত বছর সেপ্টেম্বরে ইতালিতে ফটোশুটের একটি প্রস্তাব রেখেছিল তারা। করোনার অজুহাত দেখিয়ে সেই প্রস্তাবে কেন্ডাল না করে দিলেও এর কিছুদিন পরই অন্য আরেকটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করেছেন তিনি। এরপর লিউ জো যোগাযোগ করার চেষ্টা করলে কেন্ডাল কোনো সাড়া দেননি, দাবি ইতালিয়ান কোম্পানির।

তারা আরও জানায়, কেন্ডালকে দেওয়া অগ্রিম পারিশ্রমিক উদ্ধারের কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মামলার দ্বারস্থ হতে হয়েছে তাদের।

  • সূত্র: পেজ সিক্স

Related Topics

টপ নিউজ

কেন্ডাল জেনার / মডেল / মামলা / ফটোশুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net