Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
পূর্বের অনুমানকেও ছাপিয়ে গেছে মাচুপিচুর বয়স, বলছে নতুন গবেষণা 

ফিচার

টিবিএস ডেস্ক
05 August, 2021, 10:15 am
Last modified: 05 August, 2021, 12:46 pm

Related News

  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

পূর্বের অনুমানকেও ছাপিয়ে গেছে মাচুপিচুর বয়স, বলছে নতুন গবেষণা 

রেডিওকার্বন ডেটিং পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে জানা গেছে, পূর্ববর্তী অনুমানের কয়েক দশক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল পেরুতে অবস্থিত ঐতিহাসিক শহরটি।
টিবিএস ডেস্ক
05 August, 2021, 10:15 am
Last modified: 05 August, 2021, 12:46 pm
ছবি-সংগৃহীত

নতুন এক গবেষণায় পাওয়া গেছে, ১৪২০-১৫৩০ সনে ইনকা সভ্যতার তীর্থস্থান মাচুপিচুতে জনসমাগম ছিল। যার অর্থ, পূর্ববর্তী অনুমানের কয়েক দশক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল পেরুতে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি। 

রিচার্ড বার্গারের অধীনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল সম্প্রতি রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে আবিষ্কার করেন, সম্রাট পাচাচুটি, যার অধীনে নির্মিত হয়েছিল মাচুপিচু, আগে যা ধারণা করা হয়েছিল তারও অনেক আগে ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিলেন। যার মানে, পাচাচুটির প্রাথমিক রাজ্য দখল আরও কয়েক যুগ আগেই হয়েছিল। কলম্বাস-পূর্ব আমেরিকায় সবচেয়ে ক্ষমতাবান রাজ্য ছিল তারই।

ঐতিহাসিক সব দলিল অনুযায়ী, মাচুপিচু নির্মিত হয়েছিল ১৪৪০-৫০ সালের দিকে। কিন্তু বার্গার ও তার দল এক্সিলারেটর মাস স্পেক্ট্রোমেট্রি (এএমএস) পদ্ধতি ব্যবহার করে আরও সুনির্দিষ্ট সময় নির্ধারণ করতে সক্ষম হয়েছে।

এএমএস পদ্ধতির সাহায্যে অনেক ক্ষুদ্র জীবাশ্মেরও বয়স নির্ধারণ করা যায়। ১৯১২ সালে মাচুপিচুর এক কবরস্থান থেকে যে ২৬টি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল, তাদের উপর এই পরীক্ষা চালিয়েছে বার্গারের দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্গার বলেন, 'বৈজ্ঞানিক প্রমাণাদিসহ এটাই প্রথম গবেষণা যার মাধ্যমে মাচুপিচুর সৃষ্টি ও রাজত্বকাল নির্ণয় করা হয়েছে।'

মাচুপিচুর বয়স নির্ধারণে পূর্বের যে ঐতিহাসিক দলিল, সেগুলো তৈরি করেছিল স্প্যানিশ ঔপনিবেশিকরা। তারা যেই পদ্ধতি ব্যবহার করে উপসংহার টেনেছে, সেটি প্রশ্নবিদ্ধ বলে মনে করছে গবেষকরা।

যদিও রেডিওকার্বন ডেটিং পদ্ধতিরও সীমাবদ্ধতা আছে বলে মানছেন গবেষকরা, কিন্তু পূর্বের দলিলকে সরাসরি অবিশ্বাসযোগ্য বলেই বাতিল করে দিয়েছেন তারা।

গবেষণা প্রবন্ধটিতে বলা হয়েছে, 'রেডিওকার্বনের সহযোগিতায় মাচুপিচুর স্থাপত্যকলার বয়স ও ইনকা সাম্রাজ্যের কালপঞ্জি নির্ণয়ের সময় এসে গেছে।'

এন্টিকুইটি  নামক একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা প্রবন্ধটি।

দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত মাচুপিচু শহরটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিশ্ববিখ্যাত। শহরটি প্রায় ২০০টির মতো পাথুরে স্থাপনায় পূর্ণ, যাদের গ্রানাইটের দেয়াল এখনো অক্ষত রয়েছে। 

  • সূত্র: সিএনএন 
     
  •  

Related Topics

টপ নিউজ

মাচুপিচু / পেরু / ইনকা সভ্যতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net