Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এ বছর দেশের ওভেন ক্যাজুয়াল পোশাক খাতের আকার বাড়তে পারে ৪-৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
04 August, 2021, 01:15 pm
Last modified: 04 August, 2021, 01:27 pm

Related News

  • তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় টেকসই উৎপাদন ও উদ্ভাবনের বিকল্প নেই: বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি
  • দেশের পোশাক শিল্পের সূতিকাগার চট্টগ্রাম কেন পিছিয়ে পড়ছে?
  • পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অভিযোগে ৫ জনকে আটক

এ বছর দেশের ওভেন ক্যাজুয়াল পোশাক খাতের আকার বাড়তে পারে ৪-৫ শতাংশ

স্বাভাবিক অবস্থায় এই খাতটি ৮-৯ শতাংশ হারে বড় হচ্ছিল। কোভিড পরিস্থিতির কারণে বৃদ্ধির হার এখন প্রায় ১৩ শতাংশ কমে গেছে। তবে ধীরে ধীরে তা আবার বাড়ছে।
টিবিএস ডেস্ক
04 August, 2021, 01:15 pm
Last modified: 04 August, 2021, 01:27 pm
ছবি-সংগৃহীত

২০২১ সালে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে ওভেন ক্যাজুয়াল পোশাক ক্যাটাগরির আকার ৪-৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। ঢাকাভিত্তিক ক্যাজুয়াল পোশাক রপ্তানিকারক উইন্ডি গ্রুপের পরিচালক শেখ ইসলাম শাহীনুল এ আশা প্রকাশ করেন। ২০২০ সালে করোনা মহামারির কারণে এই খাতের বৃদ্ধি ১৩ শতাংশ কমে গিয়েছিল। 

ফাইবার২ফ্যাশন ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহীনুল জানান, কোভিডপূর্ব সময়ে ওভেন ক্যাজুয়াল পোশাক খাতের আকার ৮-৯ শতাংশ হারে বাড়ছিল।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি কারণে বাংলাদেশে এ খাত বড় হচ্ছে। কারণগুলোর মধ্যে আছে- অল্প সময়ের মধ্যে কাপড় পাওয়া, দ্রুত পণ্য সরবরাহ, দ্রুত অর্ডার সামলানোর সক্ষমতা, পোশাকের ডিজাইনে নতুনত্ব এবং ওয়াশের সক্ষমতা। 

২০২২ সালের মধ্যে ২০৫ মিলিয়ন পিস পোশাক রপ্তানির লক্ষ্য

বাংলাদেশের প্রতিষ্ঠান উইন্ডি গ্রুপ। প্রতিষ্ঠানটি ওভেন ক্যাজুয়াল ও ফ্যাশন ক্যাটাগরির পোশাক উৎপাদন করে। উইন্ডি গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং পরিচালক শাহীনুল বাংলাদেশের ওভেন খাতের আকার নিয়ে কথা বলেছেন ফ্যাশন২ফাইবার ডট কমের সঙ্গে। এছাড়াও আলাপ করেছেন খাতটির বৃদ্ধির পেছনের কারণ এবং তার প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়ে।

উইন্ডি গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং পরিচালক শেখ ইসলাম শাহীনুল; ছবি-সংগৃহীত

প্রশ্ন: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ওভেন ক্যাজুয়াল পোশাক ক্যাটাগরির আকার কেমন? এই খাতটি কেমন হারে বড় হচ্ছে?
শাহীনুল: বাংলাদেশের আরএমজি খাতে ওভেন ক্যাজুয়াল পোশাকের বাজারের আকার ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার। স্বাভাবিক অবস্থায় এই খাতটি ৮–৯ শতাংশ হারে বড় হচ্ছিল। কোভিড পরিস্থিতির কারণে বৃদ্ধির হার এখন প্রায় ১৩ শতাংশ কমে গেছে। তবে ধীরে ধীরে তা আবার বাড়ছে। এ বছরে আমরা ৪–৫ শতাংশ প্রবৃদ্ধি আশা করছি।

প্রশ্ন: বাংলাদেশের নিট ও ডেনিম খাতের তুলনায় ওভেন খাত কেমন অবস্থায় আছে?
শাহীনুল: বাংলাদেশে ওভেন পোশাকের ব্যবসা বাড়ছে। ওভেন পোশাক শিল্প সক্ষমতা বাড়াচ্ছে এবং নতুন কাপড়ের দিকে যাচ্ছে। গত কয়েক বছর ধরে ওভেন ও নিট কাপড়ের ব্যবসার আকার প্রায় একই রকম আছে। কিন্তু আপনি যদি ওভেন আর ডেনিমের তুলনা করেন, তাহলে দেখবেন মোট ওভেন ব্যবসার প্রায় ৭০ শতাংশই ডেনিমের দখলে এবং গত কয়েক বছর ধরে এ পরিমাণ ক্রমাগত বাড়ছে। আউটার ওয়্যারের পোশাকের ব্যবসাও এখন অনেক বাড়ছে।

প্রশ্ন: ওভেন ক্যাজুয়াল পোশাক খাতের আকার বড় হওয়া কোন বিষয়গুলোর ওপর নির্ভর করছে?
শাহীনুল: অল্প সময়ের মধ্যে কাপড় পাওয়া, দ্রুত চালান, অর্ডার সামলানোর সক্ষমতা, পোশাক ডিজাইনের নতুনত্ব, ওয়াশের সক্ষমতা।

প্রশ্ন: খাতটি এখন কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে?
শাহীনুল: মহামারি এবং তুলার উচ্চমূল্যের চ্যালেঞ্জ।

প্রশ্ন: এই খাতের আকার বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কোন কোন উদ্যোগ নেওয়া উচিত?
শাহীনুল: সরকারের উচিত টেক্সটাইল ও ট্রিমস খাতসহ সব শিল্পকে আর্থিক সহায়তা দেওয়া। তুলার দাম নিয়ন্ত্রণে (কখন কীভাবে কিনতে হবে) এবং প্রযুক্তিগত, ডিজাইনার ও বিপণন ব্যবস্থা তৈরিতে ভালো নীতি প্রণয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থাও করা উচিত সরকারের।

 

  • সূত্র: ফাইবার২ফ্যাশন.কম

 
 
 
 

Related Topics

টপ নিউজ

ওভেন গার্মেন্টস খাত / তৈরি পোশাক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় টেকসই উৎপাদন ও উদ্ভাবনের বিকল্প নেই: বাণিজ্য ও শিল্পমন্ত্রী
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি
  • দেশের পোশাক শিল্পের সূতিকাগার চট্টগ্রাম কেন পিছিয়ে পড়ছে?
  • পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অভিযোগে ৫ জনকে আটক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net