Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কান্দাহারের বিমানবন্দরে তালেবানের হামলা, স্থগিত সব ফ্লাইট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 August, 2021, 02:05 pm
Last modified: 01 August, 2021, 03:49 pm

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কান্দাহারের বিমানবন্দরে তালেবানের হামলা, স্থগিত সব ফ্লাইট

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল রাতে বিমানবন্দরটিতে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়।
টিবিএস ডেস্ক
01 August, 2021, 02:05 pm
Last modified: 01 August, 2021, 03:49 pm
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার শহরের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল রাতে বিমানবন্দরটিতে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, তালেবানরা জানিয়েছে আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলা বন্ধ করতে তারা এই হামলা চালিয়েছে।  

তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, তাদের শত্রুপক্ষ বিমান হামলা চালানোর ক্ষেত্রে ওই বিমানবন্দরকে কেন্দ্র হিসেবে ব্যবহার করায় তারা বিমানবন্দরে হামলা চালিয়েছে। 

হামলার কারণে রানওয়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একারণে তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় সব ফ্লাইট। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কান্দাহারের তাৎপর্য

কান্দাহার বিমানবন্দরেই রয়েছে আফগান বিমান বাহিনীর একটি ঘাঁটি, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটি তালেবান দখল থেকে মুক্ত রাখতে গুরূতপূর্ণ ভূমিকায় রয়েছে ঘাঁটিটি। আফগানিস্তানের দক্ষিণাংশের আকাশসীমা নজরেও রাখা যায় এখান থেকে। 

তালেবানরা আফগানিস্তানের গ্রামাঞ্চলের অনেক এলাকা দখলে নিতে সক্ষম হলেও প্রধান প্রধান শহরগুলোতে সুবিধা করে উঠতে পারেনি। 

কান্দাহার ছাড়াও বিগত দিনগুলোতে হেরাত ও লস্কর গাহ এ দুটি শহরেও হামলা চালিয়েছে তালেবানরা। এ তিনটি শহরও অচিরেই তালেবানদের দখলে যাবে কিনা এ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। 

শুক্রবার হেরাতের জাতিসংঘ স্থাপনায় হামলা চালায় তালেবান, এ হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত হন, আহত হন বেশ কয়েকজন। 

এ হামলার পরপরই পাল্টা বিমান হামলা করে আফগান নিরাপত্তা বাহিনী। 

আর কী জানা গেছে? 

কান্দাহারের নিকটস্থ লস্কর গাহ ও হেলমান্দ প্রদেশে তালেবানদের হামলা বৃদ্ধির মধ্যেই কান্দাহারের বিমানবন্দরে হামলার ঘটনা ঘটায় তারা। 

প্রাদেশিক কাউন্সিলের প্রধান কান্দাহারে স্পেশাল ফোর্সের সদস্য মোতায়েনের জন্যও অনুরোধ জানিয়েছেন। শহরটিতে প্রায় ২ লাখ মানুষের বাস।

এদিকে, দেশটির পশ্চিমে অবস্থিত অর্থনৈতিক দিক থেকে গুরূত্বপূর্ণ হেরাত শহরেও হামলা বজায় আছে এখনো। এএফপি'র বরাতে জানা গেছে, প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, এখন পর্যন্ত ১০০জন জঙ্গী মারা গেছে। 

  • সূত্র: ডয়েচে ভেলে 
     

Related Topics

টপ নিউজ

তালেবান / আফগানিস্তান / কান্দাহার / রকেট হামলা / তালেবানের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net