Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
ভ্যাকসিন নিলেন গ্রেটা, বিশ্বজুড়ে ভ্যাকসিন সমতা নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 July, 2021, 02:05 pm
Last modified: 28 July, 2021, 02:09 pm

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন নিলেন গ্রেটা, বিশ্বজুড়ে ভ্যাকসিন সমতা নিশ্চিতের আহ্বান

টিকা নেওয়ার পর ‘সবার জন্য ভ্যাকসিন’ ও ‘ভ্যাকসিন সমতা’ হ্যাশট্যাগ সহকারে টুইটারে নিজের ছবি প্রকাশ করেন তিনি। 
টিবিএস ডেস্ক
28 July, 2021, 02:05 pm
Last modified: 28 July, 2021, 02:09 pm

সম্প্রতিই কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থানবার্গ। টিকা নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। একইসঙ্গে বিশ্বজুড়ে টিকার বৈষম্যমূলক সরবরাহের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন সদ্যই ১৮ বছরে পা রাখা সুইডিশ এ জলবায়ু কর্মী। 

টিকা নেওয়ার পর 'সবার জন্য ভ্যাকসিন' ও 'ভ্যাকসিন সমতা' হ্যাশট্যাগ সহকারে টুইটারে নিজের ছবি প্রকাশ করেন তিনি। 

বিশ্বের জনপ্রিয় তরুণদের মধ্যে গ্রেটাও মহামারি প্রতিরোধে সবাইকে টিকা নেওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি লিখেছেন, "আমি আজ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেলাম। ইতোমধ্যেই ভ্যাকসিন পেয়ে গেছি, পৃথিবীর এমন প্রান্তে থাকায় আমি সৌভাগ্যবান। বিশ্বজুড়ে ভ্যাকসিনের সরবরাহ অত্যন্ত অসম এবং অন্যায্য," 

Today I got my first COVID-19 vaccination dose. I am extremely grateful and privileged to be able to live in a part of the world where I can already get vaccinated. The vaccine distribution around the world is extremely unequal. 1/2 pic.twitter.com/C7vVEpEiGt— Greta Thunberg (@GretaThunberg) July 27, 2021

"নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বিশ্বে এপর্যন্ত যতো টিকা দেওয়া হয়েছে তার ৮৪ শতাংশই ধনী ও উচ্চ-মধ্যবিত্ত দেশগুলোতে। নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ০.৩ শতাংশ টিকা দেওয়া হয়েছে।"

"যতোক্ষণ পর্যন্ত না সবাই নিরাপদ হচ্ছেন, ততোক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নয়। কিন্তু আপনার টিকা নেওয়ার সুযোগ হলে দ্বিধা করবেন না। এটি জীবন বাঁচায়," এই লেখার নিচেই জুড়ে দেন 'সবার জন্য ভ্যাকসিন' ও 'ভ্যাকসিন সমতা' হ্যাশট্যাগ। 

ডেভিড বেকহাম, অলিভিয়া কোলম্যান ও বিলি আইলিশের মতো সেলিব্রেটিরাও বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

গত জুন মাসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আগে ইউনিসেফের জনপ্রিয় প্রতিনিধিরা এক খোলা চিঠি দিয়ে সতর্ক করে বলেছিলেন, বিশ্বজুড়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে টিকা সরবরাহ নিশ্চিত করা না গেলে, ভাইরাসের ভবিষ্যৎ মিউটেশন সৃষ্ট বিপর্যয়ের আশঙ্কা থেকে যাবে। 

  • সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

গ্রেটা থানবার্গ / ভ্যাকসিন / টিকা / ভ্যাকসিন সমতা / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • বাংলাদেশে হামে মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net