Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
কোরবানির ডিজিটাল হাটে এবার ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
26 July, 2021, 06:40 pm
Last modified: 26 July, 2021, 07:02 pm

Related News

  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
  • ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

কোরবানির ডিজিটাল হাটে এবার ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি

এবার ঈদুল আজহার আগের দিন (২০ জুলাই) পর্যন্ত ডিজিটাল হাটসহ ১,৮৪৩টি অনলাইন হাট থেকে এ পরিমাণ পশু বিক্রি হয়।
টিবিএস রিপোর্ট 
26 July, 2021, 06:40 pm
Last modified: 26 July, 2021, 07:02 pm

দেশব্যাপী ঈদুল আজহা উপলক্ষ্যে চালু হওয়া অনলাইন কোরবানির পশুর হাট থেকে মোট ২৭শ ৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার  ৬৭৮টাকার পশু বিক্রি হয়েছে। মোট পশু বিক্রি হয়েছে তিন লাখ ৮৭ হাজার ৫৭৯টি, যার মধ্যে; গরু ও মহিষ বিক্রি হয়েছে দুই লাখ ৯৬ হাজার ৭১০টি এবং ছাগল ও ভেড়া বিক্রি করা হয়েছে ৯০ হাজার ৮৬৯টি।

এবার ঈদুল আজহার আগের দিন (২০ জুলাই) পর্যন্ত ডিজিটাল হাটসহ ১,৮৪৩টি অনলাইন হাট থেকে এই পশু বিক্রি হয়।

আজ সোমবার ই-কমার্স ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রথমবারের মত বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু করা এস্ক্রো-সেবার মাধ্যমে এবার ডিজিটাল হাট থেকে সরাসরি ২৪টি পশু বিক্রি হয়েছে এবং ২৬৫টি পশু জবাই ও প্রক্রিয়াজাত করে ক্রেতার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্য পশু ক্রেতাদের বাসায় সরাসরি পৌঁছে দেওয়া হয়। ৮০ ভাগ পশু ঈদের এক দিন আগে ডেলিভারি দেওয়া হয়, বাকি ২০ ভাগ ঈদের আগেরদিন পাঠানো হয়।
 
ডিজিটাল হাট থেকে সরাসরি এক হাজার ৫৬৫টি পশু বিক্রি হয়েছে। যার মধ্যে এক হাজার ৪৫৭টি গরু ও মহিষ এবং ১০৮ টি ছাগল ও ভেড়া ছিল। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে এবং এটুআই এর কারিগরি সহায়তায় চালু করা হয় ডিজিটাল হাট। এখান থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির পশু বেচাকেনার সুযোগ ছিলো। 

ই-ক্যাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, গতবার আমরা ২৭ হাজার পশু বিক্রি করেছি। এবার আমাদের লক্ষ্য ছিল কমপক্ষে এক লাখ পশু বিক্রি করা। সারাদেশের ১,৮৪৩টি অনলাইন হাট থেকে তিন লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয়েছে যার মুল্য ২৭শ ৩৫ কোটি টাকা। এতে করে প্রান্তিক কৃষক ও খামারিরা যেমন লাভবান হয়েছে, তেমনি ন্যায্য মূল্যে পশু ক্রয় করতে পেরেছে ক্রেতারা।

তার মতে, ডিজিটাল কোরবানির হাট করোনাকালীন চাপে থাকা গ্রামীণ অর্থনীতিতে কিছুটা হলেও প্রাণ সঞ্চার করেছে।

বাংলাদেশ ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ইমরান বলেন, ক্রেতার পশুকে সঠিকভাবে জবাই ও মাংস প্রসেস করে সময়মতো বাসায় পৌঁছে দেওয়া একটা চ্যালেঞ্জিং কাজ। এই কাজটি এবারও আমরা কোনো ধরনের সমস্যা ছাড়া করতে পেরেছি। নগরবাসী আমাদের ওপর যে আস্থা রেখেছে আমরা সবসময় তার মূল্য দেওয়ার চেষ্টা করেছি। ২৬৫ জন গ্রাহক এবার পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের সেবা নিয়েছেন। তবে আমরা ১২ তারিখের মধ্যে স্লটারিং বুকিং সম্পন্ন করেছি; ফলে অনেকে স্লটারিং সেবা নিতে পারেননি, ভবিষ্যতে আমরা বিষয়টি বিবেচনা করব।
 
গত ৪ জুলাই ঢাকা মহানগরী ভিত্তিক ডিজিটাল হাট উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি। এসময় মন্ত্রী নিজে একটি পশু ক্রয় করেন। পরে জাতীয় পর্যায়ে ডিজিটাল হাটের সম্প্রসারণ করা হয় ১৩ জুলাই এবং উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী জনাব শ ম রেজাউল করিম।  

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর হাট / ডিজিটাল কোরবানির পশুর হাট / ঈদুল আজহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
  • ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net