Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
১৯ বছর পর আবারও একসঙ্গে ‘বেনিফার’ জুটি

বিনোদন

টিবিএস ডেস্ক
26 July, 2021, 04:40 pm
Last modified: 26 July, 2021, 04:42 pm

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

১৯ বছর পর আবারও একসঙ্গে ‘বেনিফার’ জুটি

২০০২ সালে লোপেজের হিট গান 'জেনি ফ্রম দ্য ব্লক'-এর মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল বেন অ্যাফ্লেককে। সেখান থেকেই দুজনের প্রেম শুরু।
টিবিএস ডেস্ক
26 July, 2021, 04:40 pm
Last modified: 26 July, 2021, 04:42 pm
বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ; এই তারকা জুটিকে একসঙ্গে 'বেনিফার' বলে ডাকে অনেকে। ছবি: কেভিন উইন্টার/গেটি ইমেজ

দুই দশক আগে বেন অ্যাফ্লেকের সঙ্গে বাগদান ভেঙ্গে  দিয়েছিলেন জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ। এত বছর পর আবারও জনসম্মুখে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। আর সেটা যেনতেনভাবে নয়, বরং কোনোরকম রাখঢাক না রেখেই চুটিয়ে প্রেম করছে এই জুটি। তাতেই 'বেনিফারে'র (বেন-জেনিফার) প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেছে।

মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ ও অভিনেতা বেন অ্যাফ্লেকের পুরনো প্রেম যেন এবার ফিরে এসেছে আরও দুর্দান্ত ও সাহসী রূপে। গত শনিবার নিজের ৫২তম জন্মদিন পালন করেছেন এই গায়িকা। আর এবারের জন্মদিনে তিনি ছিলেন তার ৪৮ বছর বয়সী প্রেমিক বেন অ্যাফ্লেকের সাথেই।

জেনিফারের ৫২তম জন্মদিনে এ জুটি। ছবি: ইনস্টাগ্রাম

সত্তর মিলিয়ন পাউন্ডের ব্যক্তিগত জেট বিমানে চড়ে গন্তব্যে পৌঁছায় এই জুটি। সেন্ট ট্রপেজে ১১০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সুপার ইয়টেই লোপেজের জন্মদিন উদযাপন করা হয়েছে। মাত্র ১২ সপ্তাহ আগেই পুনরায় প্রেম শুরু করার পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো একসঙ্গে ছুটি কাটালেন তারা।

ইউরোপে আসার আগে তারা মন্টানা, মিয়ামি ও হ্যাম্পটনের দুটি ভাড়া বাড়িতে সময় কাটিয়েছেন বলে জানা যায়।

লোপেজ ও বেনের বিলাসিতা এবারই নতুন নয়। এর আগেও ২০০২-২০০৪ সালের দিকে প্রথমবার ডেটিংয়ের সময় লোপেজকে গোলাপি হীরের আংটি দিয়ে প্রস্তাব দিয়েছিলেন বেন; যে আংটির বর্তমান বাজারমূল্য ২ মিলিয়ন পাউন্ড।

তবে নিজের প্রণয় পুরুষের চেয়ে জেনিফার লোপেজের সম্পদের নেট মূল্য প্রায় তিন গুণ। তাই ১০৯ মিলিয়ন পাউন্ডের মালিক বেন আর ২৯০ মিলিয়ন পাউন্ডের মালিক লোপেজের মধ্যে কে এই ট্রিপের খরচ মিটিয়েছেন, তা অজানাই থেকে গেছে।

সম্পর্কের একেবারেই শুরুর দিনে 'বেনিফার'। ছবি: সংগৃহীত

২০০২ সালে লোপেজের হিট গান 'জেনি ফ্রম দ্য ব্লক'-এর মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল বেন অ্যাফ্লেককে। সেখান থেকেই দুজনের প্রেম শুরু।

১৯ বছর পর এসে এই জুটি আবারও একে অপরের প্রতি তীব্র আকর্ষণবোধ করছেন। তাদের এবারে প্রেম যে সহজে ভাঙবার নয়; লোপেজের দুজনের নামে ইনস্টাগ্রামে অফিসিয়াল হওয়াই এর প্রমাণ।

নিজের ইনস্টাগ্রামে ইয়টের ডেকে দুজনের চুম্বনরত অবস্থা্র ছবিও পোস্ট করেছেন লোপেজ। আর সেটা নিছকই কারও লুকিয়ে তোলা ছবি নয়, রীতিমতো আলোকচিত্রী এনেই তোলা হয়েছে।

  • সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

জেনিফার লোপেজ / হলিউড / বেন অ্যাফ্লেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net