Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মাদক খাইয়ে ‌ভিডিও তুলে পর্নের জন্য ব্ল্যাকমেইল বলিউডে সাধারণ ব্যাপার: শ্রুতি

বিনোদন

হিন্দুস্তান টাইমস
24 July, 2021, 10:00 pm
Last modified: 24 July, 2021, 10:06 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

মাদক খাইয়ে ‌ভিডিও তুলে পর্নের জন্য ব্ল্যাকমেইল বলিউডে সাধারণ ব্যাপার: শ্রুতি

‘শুধু মহিলা নয়, পুরুষদেরও এমন ভিডিওর জন্য জোর করা হয়। তাদের এমন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়, যেখানে‌ দাঁড়িয়ে আর কোনো পথ খোলা থাকে না।’
হিন্দুস্তান টাইমস
24 July, 2021, 10:00 pm
Last modified: 24 July, 2021, 10:06 pm
শ্রুতি গেরা। ছবি: সংগৃহীত

পর্নকাণ্ডে সরগরম বলিউড। রাজ কুন্দ্রা গ্রেফতারির পর মুখ খুলেছেন একের পর এক অভিনেত্রী। তেমনই রাজ কুন্দ্রার অ্যাপের ভিডিওতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রী শ্রুতি গেরাকেও।

মুম্বাইয়ের বিজ্ঞাপনের জগতের চেনামুখ শ্রুতি। তাকে ডাকা হয়েছিল ওয়েব সিরিজে অভিনয়ের নাম করে। শ্রুতি অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি।

পর্নকাণ্ডে রাজের গ্রেফতারির পর সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন তিনি।

শ্রুতির কথায়, একাধিক কাস্টিং নির্দেশকদের কাছ থেকে ফোন এসেছিল তার কাছে। তাদের নাম অবশ্য তার মনে নেই। রাজ কুন্দ্রার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, জানানো হয়েছিল তাকে। আরও একজন বলেন, রাজ কুন্দ্রা ওয়েব দুনিয়ায় পা রাখছেন।

গ্রেপ্তারকৃত রাজ কুন্দ্রাকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: পিটিআই

রাজের গ্রেফতারির পর সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা সম্পর্কে শ্রুতি বলেন, 'আমরা সবাই জানতাম, রাজ কুন্দ্রার বিশাল নাম। কিন্তু দেখা গেল, তিনি পর্ন বানাতেন!'

শ্রুতি আরও বলেন, 'বুঝতে পেরেছিলাম, ইন্ডাস্ট্রির ভেতরে অনেক কিছুই চলে। উঠতি অভিনেত্রীদের জোর করে মাদক খাইয়ে আপস করতে বাধ্য করা হয়। জোর করে নেশা করিয়ে তাদের অজান্তেই আপত্তিকর ভিডিও তুলে তার পর এই ধরনের পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর জন্য ব্ল্যাকমেইল করা হয়। বি-টাউনে এই ঘটনা খুবই সাধারণ।'

শ্রুতি গেরা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'প্রধান চরিত্রগুলোর জন্য অডিশনই হয় না, সব ঠিক থাকে। অডিশন হয় অন্যান্য চরিত্রগুলোর জন্য। কোন ছবিতে মুখ্য চরিত্রে কে বা কারা অভিনয় করবেন, সেটা আগে থেকেই স্থির করা থাকে।'

পাশাপাশি আরও বলেন, 'শুধু মহিলা নয়, পুরুষদেরও এমন ভিডিওর জন্য জোর করা হয়। তাদের এমন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়, যেখানে‌ দাঁড়িয়ে আর কোনো পথ খোলা থাকে না।'

শ্রুতির কথায়, উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দোষারোপ করা উচিত নয়।

Related Topics

টপ নিউজ

শ্রুতি গেরা / বলিউড / ব্ল্যাকমেইল / রাজ কুন্দ্রা / পর্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net