Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ঝড় তুলে বিদায় নিলেন শামীম

খেলা

টিবিএস রিপোর্ট
23 July, 2021, 06:50 pm
Last modified: 23 July, 2021, 07:48 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

ঝড় তুলে বিদায় নিলেন শামীম

১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রান করে আউট হয়েছেন অভিষিক্ত শামীম। জয়ের জন্য ২৪ বলে বাংলাদেশের দরকার ৪৯ রান।
টিবিএস রিপোর্ট
23 July, 2021, 06:50 pm
Last modified: 23 July, 2021, 07:48 pm
তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়লেন শামিম। ছবি: সংগৃহীত

দল বিপদে, তার ওপর নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ; কিন্তু শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। অভিষেক ম্যাচেই ধুন্ধুমার ব্যাটিংয়ে আশা জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী যুব দলের এই সদস্য। কিন্তু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচের ইনিংসটা বড় হলো না তার। 

১৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রান করে আউট হয়েছেন শামীম। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১১৮ রান। আফিফ ১৮ ও সাইফউদ্দিন ৭ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ২৪ বলে বাংলাদেশের দরকার ৪৯ রান।

৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

শুরুতেই বাংলাদেশের ইনিংস এলোমেলো করে দেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসার ফিরিয়ে দেন নাঈম শেখ ও সৌম্য সরকারকে। সাকিব আল হাসান ও মাহেদী হাসানের কিছুটা প্রতিরোধের পর যমদূত হয়ে দেখা দিলেন ওয়েলিংটন মাসাকদাজা। জিম্বাবুয়ের বাঁহাতি এই স্পিনার ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে পথ ভুলিয়ে দিয়েছেন। এরপর থামলেন নুরুল হাসান সোহানও।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৬৮ রানেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ধুঁকছে। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। আফিফ হোসেন ৭ ও অভিষিক্ত শামীম হোসেন পাটোয়ারী ৪ রানে ব্যাটিং করছেন।   

সাকিবের বিদায়ে আরও চাপ বাড়ল

১৭ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। কিন্তু এই জুটি দীর্ঘ হলো না। ১২ রান করে ফিরে গেছেন সাকিব। মাহেদীর সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। মাহেদী ১৩ ও মাহমুদউল্লাহ এক রানে ব্যাটিং করছেন।  

নাঈম-সৌম্যকে হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে ১০২ রানের জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন নাঈম শেখ ও সৌম্য সরকার। দ্বিতীয় ম্যাচে এই দুই ব্যাটসম্যান দলকে বিপদে রেখে ফিরলেন সাজঘরে। দলীয় ১৭ রানের মধ্যেই ফিরে গেছেন নাঈম-সৌম্য। ৩ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের দুই ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ডানহাতি এই পেসারের একটি শর্ট ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হন নাঈম। আর সৌম্য কভারে ক্যাচ দিয়ে থামেন। 

দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টায় আছেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। ৪ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। মাহেদী ৭ ও সাকিব শূন্য রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি / নাঈম শেখ / সৌম্য সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net